কখনো শুনেছেন কোন রাজাকার এদেশে ভিক্ষা করছে কিংবা রিক্সা চালাচ্ছে? শোনেননি। কারন, তারা বাংলাদেশের স্বাধীনতা চাননি। তাই বাংলাদেশ তাদের সব দিয়েছে।
জানি-এ কথা শুনেছেন অনেকবার। এ দেশের অনেক মুক্তিযোদ্ধা ভিক্ষা করে বেড়ায়। অনাহারে কাটে অনেকের দিন। করবেই তো। কারন এরা নিজের জীবন বিসর্জণ করে মুক্তিযুদ্ধে গিয়য়েছিল।
সেনবাহিনীতে হাজার হাজার লোকের ফাঁসি হয়েছে। কখনো শুনেছেন মুক্তিযুদ্ধ করেননি এমন কোন সেনা কর্মকর্তার ফাঁসি হয়েছে। শোনেননি।
আসলেই উল্টোপথেই আছি আমরা। স্বাধীনতার পর থেকেই শুরু এই উল্টা চলা। আমরা কতোটা নির্লজ্জ কতোটা অসভ্য কতোটা বর্বর সেটি ভাষায় বলে বোঝানো যাবে না। আসুন আমরা পাপের প্রায়শ্চিত্ত করি। শুনি আমাদের অপরাধগুলো।
দেশ স্বাধীন করার জন্য আমরা তাকে ২০ বছর সময় দিয়েছিলাম। এই ২০ বছরের অর্ধেকেরও বেশি সময় কাটিয়েছেন তিনি জেলে। তখন আমাদের অস্থিরতা ছিল না। আমরা কেউ বলি নাই তিনি আমাদের নেতা না। কেউ বলি নাই তিনি আমাদের কিছু দিতে পারছেন না। বলি নাই দেশ স্বাধীন করতে তিনি বেশি সময় নিচ্ছেন। কিন্তু এতো কষ্ট করে তিনি যে দেশটা বানানোর নেতৃত্ব দিলেন সেই দেশের মানুষ আমরা তাকে সময় দিতে পারলাম না।
দেশ স্বাধীনের মাত্র সাড়ে তিন বছরের মাথায় নির্মমভাবে আমরা লোকটিকে হত্যা করলাম। তখন বলেছিলাম তিনি ব্যার্থ। এরপর কেটে গেলো ৩৪ বছর। কতো জন ক্ষমতায় এলো গেলো কেউ কি পেরেছে দেশটাকে ঠিক করতে। পারেনি। পারবেও না। এই দেশ কতোগুলো আজন্ম পাপের ওপর দাঁড়িয়ে আছে। সেই পাপ যতোদিন মোচন না হবে দেশটার কিছুই হবে না। বলতে পারেন সিন্দাবাদের ভূত হয়ে সেই পাপ বাঙ্গালি জাতির ঘাড়ে চেপে আছে।
স্বাধীনতার পর প্রথম ভুল ছিল রাজকার-যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দেওয়া। যেসিদন যদি তাদের নির্বিষ করে দেওয়া হতো যদি সব কটাকে লটকানো হতো ফাঁসির মঞ্চে তাহলে তারা আর কোনদিন ষড়যন্ত্র করার সুযোগ পেতো না এই স্বাধীন বাংলায়। আমরা ভুল করেছিলাম তাদের বাঁচিয়ে রেখে। এ জন্র বঙ্গবন্ধুকে দোষ দেওয়া হয় হয়। বলা হয়, তিনি নাকি সবাইকে ক্ষমতা করে দিয়েছিলেন। কি নির্মম মিথ্যাচার। গোলাম আজম নিজামীদের তিনি ক্ষমা করেননি। বিচার করছিলেন। তবে সেই বিচার পক্রিয়া ছিলো বিলম্বিত। এর বদলে উচিত ছিল দেশ শাসনের শুরুতেই মুক্তিযোদ্ধাদের দিয়ে এইসব রাজাকারগুলোরা খতম করে দেওয়া।
ভুল করলাম আমরা এদের বাঁচিয়ে রাখে। সুযোগ করে দিলাম বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শুরুর। বাংলাদেশের স্বাধীনতাকে যারা মেনে নিতে পারে নাই তারা সবাই এক হলো। এক হলো পাকিস্তান-মার্কিনিরা। শুরু হলো বাংলাদেশকে ধ্বংষ করে দেওয়ার ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রে যোগ দিলো মুক্তিযুদ্ধ করেননি যারা সেই সব সামরিক কর্মকর্তারা। পাকিস্তানে নিরাপদে থাকা এসব শয়তানদের সেনাবাহিনীতে নেওয়া ছিল বিশাল ভুল। তারা আর রাজারকাররা মিলে ষড়যন্ত্র করলো।
সেই ষড়যন্ত্র আমরা দেখলাম ১৫ আগস্ট। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। শেষ হয়ে গেলো বাঙ্গালির হাজার বছরের শ্রেষ্ট সন্তান। কি নির্মম আমরা। স্বাধীনতার পর দেশ গড়ার জন্য আমরা যদি তাকে ১০ টি বছর সময় দিতোম তাহলে বাংলাদেশ হয়ে যেতো আজকের মালয়শিয়া বা সিঙ্গাপুর।
বঙ্গবন্ধুকে হত্যা ছিল বাঙ্গালি জাতির ইতিহাসের সবচেয়ে বড় ভুল। এই ভুল কোনদিনও শোধরানোর নয়।
চরম নির্মমতা হলো সেই ভুলের জন্য অপরাধীদের বিচার না করে আত্মস্বীকৃত খুনীদের পুরস্কৃত করলেন জিয়াউর রহমান। খুনিদের তিনি বিদেশে পাঠালেন বাংলাদেশ রাষ্ট্রের প্রধিনিতত্ব করার জন্য। কি হাস্যকর। আমরা বাঙ্গালিরা যা করেছি পৃথিবীর আর কোন দেশের মানুষ শুনলে স্তম্ভিত হয়ে যায়। একটি রাষ্ট্রের প্রতিনিধিত্ব কি করে খুনীরা করে?
বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিরা চার নেতাকে হত্যা করলো জেলখানায়। তারা যদি দেশের ভালো চাইতো চার নেতাকে ক্ষমতায় বসিয়ে দেশ চালানোর ব্যবস্থা করতো। কিস্তু তারা তো দেশের ভালো চায় না। তারা চায় বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে নির্মুল করে দিতে। তাই করা হলো আরেকটি ভুল। চার নেতাকে জেলখানায় হত্যা করা হলো।
১৯৭৫ সালের ৭ নভেম্বর মুক্তিযুযুদ্ধের এক সাহসী নায়ক কর্ণেল তাহেরের নেতৃত্বে বিপ্লব হলো। কিন্তু তাহেরের সঙ্গে বেইমানি করে ক্ষমতায় গেলেন জিয়া। ১৯৭৬ সালের জুলাই মাসে স্বাধীন বাংলাদেশের প্রথম ফাঁসি কার্যকর করা হলো।
কি নাটক। কি বিচিত্র এই দেশ। যে দেশে একজন রাজাকারের ফাঁসির মঞ্চে যাওয়ার কথা ছিল সেই দেশে প্রথম ফাঁসির মঞ্চে গেলেন একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা যিনি এই দেশটাকে স্বাধনে করেছিলেন। স্বাধীনতার জন্য যিনি পঙ্গুত্ব বরণ করে নিয়েছিলেন।
যেই পরিবারের সবগুলো মানুষ মুক্তিযোদ্ধা, যে তাহের একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতেন তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন জেনারেল জিয়া। বাঙ্গালির ইতিহাসের আরেক ভুল হয়ে গেলো। শুরু হলো মুক্তিযোদ্ধা অফিসারতে হত্যা। বিচারের নামে একদিনে ২৫-৩০ জন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের ফাঁসিতে ঝোলানো হলো জেলখানায়।
৭ নভেম্বর জিয়া কোরআন ছুয়ে শপথ করেছিলেন ৯০ দিনের মধ্যে নির্বাচন দেবেন। ক্ষমতায় যাওয়ার কোন লোভ নেই। কি ডাহা মিথ্যাচারই না তিনি করলেন।
জিয়া ক্ষমতায় থকা পর্যন্ত চললো এই নিধন। মুক্তিযোদ্ধা হওয়াই যেন এই বাংলাদেশে অপরাধ। আর রাজাকার হলেই মিলবো পুরস্কার।
বাংলাদেশের রাজনীতির বারোটা বাজানো জিয়া করলেন এদেশটাকে শেষ করে দেওয়ার সবচেয়ে বড় ষড়যন্ত্র। ফিরিয়ে নিয়ে এলেন সব যুদ্ধাপরাধীদের। তাদের সুযোগ করে দিলেন রাজনীতির।
বাংলাদেশের কোন লোকটিকে এদেশের সবচেয়ে বড় শত্রু মনে করেন জানতে চাইলে আমি সবার আগে বলবো এই লোকটির নাম। যাই হোক ৮১ সালে জিয়াকে হত্যার পর আরেকটি নির্মম ঘটনা ঘটলো। যারা জিয়াকে হত্যা করেছিল তাদের নানা পদে বসেয়ে নিজের মসনদ পাকা করলেন এরশাদ। আর তিনি ফাঁসিতে ঝোলালেন একাত্তরের বীর মুত্তিযোদ্ধা ১৩ জন সেনা কর্মকর্তাকে। বাংলাদেশ নয়, সারা পৃথিবীর ইতিহাসে একসঙ্গে এতোজন সেনা কর্মকর্তাকে ফাঁসিতে ঝোলানোর ঘটনা আর ঘটেনি।
৭৫ সালের পর দেশে নানা ক্রুর চক্রান্ত করে বারবার ধরে ধরে ফাঁসিতেক ঝোলানো হয়েছে মুক্তিযাদ্ধাদের। ৭১-এর পরাজিত শক্তিরা বারবার চাইছিল, সেনাবাহিনীতে যেন কোন মুক্তিযোদ্ধা নাথোকতে পারে। ততোদিনে সফল হয়েছেন এরশাদ। নয় বছর তিনি নিরাপদেই ক্ষমতায় থাকলেন। তাকে জিয়ার মতো মরতে হয়নি। কারণ, ততেদিনে মুক্তিযোদ্ধা সব ঝানু সেনা কর্মকর্তাদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। জিয়া আর এরশাদের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। জিয়া যা যা করেছেন সবই অব্যাহত রেখে গেছেন এরশাদ। বঙ্গবন্ধুর খুনীদের চাকুরি তিনি পররাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনে এনে পাকাপোক্ত করে দিয়েছেন।
এরশাদ সেই কাজটি করে গেলেন যেটি জিয়া পারেননি। নিজের চরিত্র ঠিক না থাকলেও ধর্মের নামে বাহান করতেন তিনি। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করলেন এরশাদ। ৯০-এ ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন এরশাদ। স্বৈরতন্ত্র শেষ হলো। সেটি নতুনর রুপ ধারণ করলো গণতন্ত্র নামে। এখনো সেটি চলছে।
সেনাবাহিনীর অফিসারদের নিজেদের যে অন্যায় যে ভুল যে পাপ জমা আছে সেটি কোনদিন শেষ হবার নয়। আমার কেন জানি মনে হয় এ বছর বিডিআর সদরদপ্তরে যেভাবে ৬৮ জন মেধাবী সেনা কর্মকর্তাকে হত্যা করা হলো সেটি তাদের উত্তরসুরীদের করে যাওয়ার পাপের ফল। উত্তরসুরীদের পাপের শাস্তি পেয়ে মরতে হলো নিরপরাধ এই মানুষগুলোকে।
৩৮ বছরের বাংলাদেশে আজ নানান সমস্যা। চারদিকে নানান ঝামেলা। আমরা যারা প্রগতিশীল বাংলাদেশের স্বপন দেখি তারা কাঁদি কেবলই কাঁদি-অট্টহাসি হাসে রাজাকারেরা।
আমি জানি না পৃথিবীর আর কোন দেশে এমনটা হয়েছে কিনা। যারা বাংলাদেশের জন্য ৭১-এ জীবন বাজি দিয়েছে তাদেরকেই এদেশে মরতে হয়েছে। আমি কখনো শুনি নাই এদেশের কোন রাজাকার না খেয়ে আছে, শুনি নাই তারা ভিক্ষা করছে কিংবা রিকশা চালাচ্ছে। কিন্তু এদেশের হাজার হাজার মুক্তিযোদ্ধা কি নির্মাম কষ্টে আছে। অনেকের তিনবেলা খাবার জোটে না। যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে এই দেশটা দিয়েছে আমাদের সেই দেশ তাদের দিয়েছে কেবলই উপহাস। আর যারা এই দেশটা চায়নি তারাই সবচেয়ে সুখে আছে এই দেশে। রক্ত দিয়ে স্বাধীন করা দেশের পতাকা গাড়িতে লাগিয়ে ঘুরে বেড়িয়েছে তারা যারা এই পতাকাকেই চায়নি।
হায় সেলুকাস! কি বিচিত্র এই দেশ।
উল্টো পথা চলা এই দেশটা কি ঠিক করার স্বপ্ন দেখেন আপনারা? অনেকে অনেক পরামর্শ দেন। অনেক বিশেষজ্ঞ গলা ফাটান। কেউ বলেন অর্থনীতির সংষ্কারের কথা কেউবা রাজনীতির। আমি বলি না পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। যতোদিন না পাপের প্রায়শ্চিত্ত না হবে যতো কতোই বলুন না কেন আপনারা আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশ ঠিক হবে না।
কিভাবে পাপের প্রায়শ্চিত্ত করা যাবে? শুরু করতে হবে বঙ্গবন্ধু হত্যার বিচার দিয়ে। যারা তাকে হত্যা করেছিলো তাদের সবার ফাঁসির রায় কার্যকর করতে হবে। সারা পৃথিবীকে বলতে হবে, দেখো আমরা আমাদের ভুল শোধরাচ্ছি। আমরা আমাদের জাতির জনককে হত্যার বিচার করছি।
এরপরের কাজটি আরো কঠিন। যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে। তা না হলে ৩০ লাখ শহীদ আর বেঁচে থাকা লাখো মুক্তিযোদ্ধা আর তাদের স্বজনদের অপমান করা হবে। কাজেই দ্রুত যুদ্ধাপারধের বিচার করে বলতে হবে আমরা আমাদের পাপীদের বিচার করেছি। অঅজকের নিজামী, গোলাম, মজুাহিদ, সাইদিরা কেউ যেন পার না পায়। স্বাধীনতার পর এদের ছাড় দিয়ে আমরা ভুল করেচিলাম। এবার আর না।
জেলখানায় চার নেতাকে হত্যার বিচার করতে হবে। তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে আমাদের। এরাপর কর্ণেল তাহের হত্যার বিচার করতে হবে। পুনরায় ট্রায়াল বসিয়ে বলতে হবে তাহেরকে ফাঁসিতে ঝোলানো ভুলে ছিলো। তাহের হতার বিচার করলেই বেরিয়ে আসবে জিয়ার পাপ। এরপর জিয়া হত্যার বিচার করতে হবে। এরপর এরশাদের সব কুকর্মের বিচার হতে হবে।
মনে হচ্ছে অনেক কাজ, আসলে তা না। কাজগুলো অতোটা কঠিন নয়। প্রতিটি ঘটনাই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা যদি জাতির পিতাকে হ্ত্যাকারীদের বিচার করতে পারি আর যুদ্ধাপরাদীদের বিচার করতে পারি অনেক কাজই সহজ হয়ে যাবে। যতোদিন না এই পাপ মোচন হবে এই বাংলার ওপর থেকে অভিশাপ কখনো যাবে না। এখানে দুর্যোগ, এখানে ব্রিদোহ, এখানে সমস্যা থাকবেই। কাজেই ভুলগুলো শোধরাতেই হবে। যতোদিন এই ভুল শুধরে সত্যগুলোকে আমরা প্রকাশ না করতে পারবো ততোদিন কোন শান্তি নাই এই বাংলার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

