somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিডিআরের গুলি ও আকতার: একটি ছোট্ট নিউজের অন্যরকম স্বীকৃতি

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন ধরে সাংবাদিকতায়। এর মধ্যে অনেক নিউজ করছি, বেশ কটা লিডও। নিউজ ছাপার পর পাঠক বা বন্ধুদের ফোনে তৃপ্তও হয়েছি অনেকবার। বিশেষ করে সেতু বা কাদের সিদ্দিকীকে নিয়ে লিডের পর। কিন্তু বিডিআরের ঘটনায় আহত এক কিশোরকে নিয়ে করা একটি সংবাদ প্রকাশের পর মানবতার যে অনন্য রুপ দেখলাম সে অন্যরকম পাওয়া। অনেক ভালো লেগেছে।

এই ব্লগেই বিডিআরের ঘটনায় আহত কিশোর আকতারকে নিয়ে শোভন ভাইয়ের একটা লেখা স্টিকি করা ছিল। সেটি দেখে পড়ে আকতারের জন্য খারাপ লাগে। এরপর খোঁজ নিয়ে আকতারের সঙ্গে কথা বলে একটি ছোট্ট নিউজ করি। নিউজটা ছাপা হয় রাজধানী পাতায়।

প্রথম বা শেষ পাতায় নিউজ না এলে কোন রিপোর্টারেরই ভালো লাগে না। কাজেই নিজের করা এই সংবাদটি নিয়ে আমি খুব বেশি উচ্ছস্বিত ছিলাম না। এক ধরনের দায়িবোধ থেকেই সংবাদটি করেছিলাম যদি আকতারের কোন উপকার হয়। কিন্তু এই সংবাদের সূত্র ধরে মানবিকতার যে রুপ আমি দেখলাম তাতে অন্যরকম শান্তি পেলাম।

সংবাদটি প্রকাশের পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমায় ফোন করলো। এরপর একজন কর্মকর্তা আকতকারের সঙ্গে যোগযোগ করলো এবং জানাল তারা দেখবে বিষয়টি। ভালো লাগলো শুনে। সারাদিনে আরো কিছু ফোন পেলাম এ নিয়ে।

কিন্তু খুব ভালো লাগলো যখন বৃহষ্পতিবার রাতে একটি ফোন পেলাম মিরপুর থেকে। উনি জানালেন আকতারকে সাহায্য করতে চান। শুক্রবার সকাল ১১ টায় তাকে লালমাটিয়া আসতে বললাম। যথারীতি তিনি হাজির।

বেশ কিছুক্ষন কথা হলো টিপু নামক লোকটির সাথে। তিনি আকতারকে ১০ হাজার টাকা দিলেন। বললেন, ছোট্ট এই নিউজটি তাকে ব্যাথিত করেছে। তিনি চান আকতার সুস্থ্য হয়ে উঠুক। বেশ কিছুক্ষন কথা বলার পর লোকটির মহত্বের আরো পরিচয় পেলাম।

জানলাম, তিনি সাবেক সরকারি কর্মকর্তা। বাংলাদেশ বিমানে চাকুরি করতেন। অন্যদের দুর্নীতি তাকে কস্ট দিতো। তিনি সৎ থাকার চেষ্টা করতেন। পেরেছেন যে সেটা আমি নিশ্চিত হলাম।

জানলাম লোকটি সুযোগ পেলেই মানুষকে সহায়তার চেষ্টা করেন। হাসতে হাসতে বললেন তিনি খুব ভালো আছেন। ঈদ উপলক্ষ্যে তিনি গ্রামের লোকেদের সাহায্যের জন্য এক লাখ ১০ হাজার টাকা তোলেন ব্যবসা থেকে এবং তাঁর ভাষ্যমতে পরদিনই তাঁর ব্যবসায় আরো এক লাখ টাকা লাভ হয়। তাঁর এবং তাঁর পরিবারের সবার দানশীল মনোভবের কথা শুনে খুব ভালো লাগলো।

এর মাঝে আরো কিছু ফোন পেলাম। সন্ধ্যায় আহছানিয়া মিশন থেকে ফোন করে তারা জানাল, আকতারের চিকিৎসার ব্যবস্থা তারা করবে। মনটা আনন্দে ভরে গেল। রাতে আরেক সরকারি কর্মকর্তা ফোন করলেন। জানালেন তিনিও আকতারকে সাহায্য করতে চান। আজ তিনি দেখা করবেন আকতারের সঙ্গে। খুব ভালো লাগলো।

ছোট্ট আকতারের একটি নিউজ আমাকে বেশ কিছু ভালো মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিলো। একটি ছোট্ট নিউজের এ এক অন্যরকম স্বীকৃতি। ধন্যবাদ সাইফুল ইসলাম শোভন এবং এই ব্লগকে যার কল্যাণে আমি আকতারের নিউজটা পেলাম।

আমি জানি চারপাশের খারাপের ভীড়ে এখনো অনেক ভালো মানুষ আছে। তাই তো বারবার জয় হয় মানবতার।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৮
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×