মিডিয়ার অপকীর্তির গোপন খবর ফাঁস হয়েছে ফেসবুক বার্তায়। এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। পরিচালক পি এ কাজলের ফেসবুক কথপোকথন ফাঁসের সাথে সাথেই এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে মিডিয়া অঙ্গনে।
এর মাধ্যেমেই বেশ কিছু গোপন খবর উঠে আসে সাধারণ মানুষের কাছে। তারকাদের মিডিয়ায় প্রতিষ্ঠার জন্য অনৈতিক পথ বেছে নেওয়ার খবর প্রকাশ হয় এই ফেসবুক বার্তায়। এই কথপোকথন এখন ছড়িয়ে পড়েছে ফেসবুকসহ সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে। এ বার্তায় যেসব তারকাদের নাম প্রকাশ হয়েছে তারাও এখন পড়েছেন বিব্রতকর অবস্থায়।
বর্তমান সময়ের আলোচিত পরিচালক পি এ কাজলের ওই ফেসবুক বার্তা কয়েকদিন আগে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফাঁস হয়ে যাওয়া ফেসবুক বার্তাটি ছিল এক উঠতি মডেলের সাথে।
সে বার্তায় দেখা গেছে, কাজল একজন নারী মডেলকে সিনেমার নায়িকা বানানোর কথা বলছেন। এতে তিনি উল্লেখ করেন, মিডিয়ায় প্রতিষ্ঠিত হতে হলে পরিচালকদের সাথে ‘বিশেষ’ সম্পর্ক গড়ে তুলতে হয়। অনৈতিক কাজ করতে হবে পরিচালক প্রযোজকদের সাথে। বড় বড় তারকারা এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে।
কাজল সেই নারীকে প্রস্তাব দেন, তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুললে তাকেও বড় নায়িকা বানানো হবে। মিডিয়ায় খুব সহজেই তাকে ‘স্টাবলিস্ট’ করে দিবেন।
তিনি বলেন, নায়িকা পূর্ণিমা, মাহি, সাহারা এভাবেই নায়িকার আসনে এসেছে। এসব কাজের সাথে এফডিসির অনেক পরিচালক-প্রযোজকরাও রয়েছেন। এদের মধ্যে সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক আবদুল আজিজের নামও উল্লেখ করেন।
যে মডেলকে কাজল এসব কথা বলেছেন তিনি নিজেই সে বার্তাটি ফাঁস করে দেন। এ নিয়ে পি এ কাজলের সাথে যোগাযোগের চেষ্টা করে হলে তিনি ফোন বন্ধ করে রাখেন।
সম্প্রতি প্রকাশ হওয়া এ ঘটনা নিয়ে এফডিসি পাড়ায় রীতিমতো আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। কাজলও পরিচালক সমিতির তোপের মুখে পড়েছেন। তার বিরুদ্ধে সংগঠন থেকে ব্যবস্থা নেওয়া হবে শিগগিরই।
প্রসঙ্গত, মিডিয়ায় অঙ্গনে তারকা বানানোর কথা বলে উঠতি মডেল ও নায়িকাদের নানা অনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। এ ধরনের স্ক্যান্ডাল যেন মিডিয়ার ‘ওপেন সিক্রেট’। এ নিয়ে প্রায়ই নানা ধরনের খবর শোনা যায়। এবার পি এ কাজলের এই ফেসবুক বার্তা ফাঁস হওয়ার পরপর এ বিষয়টি আরো বেশি বিশ্বাসযোগ্য হিসেবে উঠে এসেছে সাধারণ মানুষের কাছে
সূত্র : এবং আমরা ডট কম
ফেসবুক বার্তায় ফাঁস হলো মিডিয়ার কীর্তি!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
ইসরাইলের সাধারণ নির্বাচন।

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন
এক সেকেন্ডের নেই ভরসা

সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন
অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন
ভবিষ্যতের জন্য শুভকামনা

বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন
অনন্ত সেই ভালবাসার স্রোত
অনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।