somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্কিন রাষ্ট্রদূতের অনধিকারচর্চা, লতিফ সিদ্দিকীর চিঠি এবং আমাদের বিচারবুদ্ধি!!!

২১ শে মে, ২০১৩ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মূল লেখায় আসার আগে একটা ভিন্ন বিষয়ে কথা বলি। আমাদের দেশের অনেক সংসদ সদস্যকে আমরা জেলা প্রশাসককে স্যার বলতে শুনি। একজন জেলা প্রশাসক উপ-সচিব পদ মর্যাদার অধিকারী। এই কথাটিই জানেন না আমাদের অনেক বিজ্ঞ সংসদ সদস্য। শুধু তাই নয়, প্রায়শ: আমরা মন্ত্রীকেও নিজ মন্ত্রণালয়ের সচিবকেও 'সচিব মহোদয়' বলতে শুনেছ। আপনারা কেউ হয়ত শুনেও থাকতে পারেন।
শুধুমাত্র পদের দায়িত্ব পেলেই হয় না। আর আনুষাঙ্গিক বিষয়াদিও যে বুঝতে হয়, সেটা না হয় নাই বললাম। আমার লেখার উদ্দেশ্যও সেটা নয়।


শনিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটি আয়োজিত ‘পোশাক শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ: অভিজ্ঞতা ও করণীয়’ শীর্ষক গণশুনানী অনুষ্ঠানে অংশ নেন ড্যাম মজিনা। এসময় তিনি সব পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন সুযোগ দেয়ার বিষয়ে পোশাকশিল্প মালিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। গতকাল মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার এই মন্তব্য দেশের সরকারের প্রতি অনধিকারচর্চাপ্রবণ, পীড়াদায়ক এবং উস্কানিমূলক বলে এক চিঠিতে মন্তব্য করেন বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। আজ দেশের প্রায় সকল পত্রিকা এই খবর প্রথম পাতায় ছেপেছে। এমনকি মানবজমিন লিড নিউজও করেছে।

চিঠিতে তিনি বলেন, ‘আমি সত্যি হতবাক তৈরি পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন চালুর বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের তৈরি পোশাক শিল্পের মালিকদের ওপর সরাসরি চাপ সৃষ্টি- তাঁর কুটনীতিক শিষ্টাচার এবং পদমর্যাদার সাথে সামঞ্জস্য কি-না। বরং তার মন্তব্য দেশের সরকারের প্রতি অনধিকারচর্চাপ্রবণ, পীড়াদায়ক এবং উস্কানিমূলক বলে মনে হতে পারে।’ তিনি চিঠিতে আরো লিখেন, ‘বাংলাদেশ সরকার তৈরি পোশাক শিল্পে সিবিএ-এর শ্রমিককল্যাণ কমিটি করার অনুমোদনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে এবং শ্রমআইন ২০০৬ সংশোধনের জন্য একটি বিল প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ সর্ম্পকে সম্পূর্ণ অবগতও রয়েছেন।’
মন্ত্রী চিঠির মাধ্যমে মার্কিন রাষ্ট্রদূতের কাছে জানতে চান, বর্তমানে আমেরিকার কয়টি অঙ্গরাজ্যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাষ্ট্রিতে ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে। তিনি আরো উল্লেখ করেন, ট্রেড ইউনিয়ন থাকা না থাকা অপরিহার্যভাবে একটি দেশের সরকারের অভ্যন্তরীন বিষয়। মন্ত্রী চিঠিতে, প্রকাশিত বক্তব্য প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের অবস্থান ব্যাখ্যা করে বিভ্রান্তির অবসান করার আহ্বাণ জানান।


একজন মার্কিন রাষ্ট্রদূত দেশের আভ্যন্তরীন বিষয়ে কখনোই বক্তব্য রাখতে পারেন না। এটা আমাদের ৩ শতাধিক এমপি, কয়েক ডজন মন্ত্রী, হাজার হাজার বিশেষজ্ঞ, অগণিত বুদ্ধিজীবী, কেউ-ই বুঝলেন না। একমাত্র বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী তার এই কথার প্রতিবাদ জানিয়ে চিঠি দেয়ার মতো সাহস করলেন। অথচ তার এই বক্তব্য/ চিঠির প্রেক্ষিতে এখনো কেউ দ্বিতীয় কোনো মন্তব্য করলেন না।

তবে সবচেয়ে অবাক হলাম. আজ অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ২৪.কম-এর জরিপ দেখে। তাদের আজকের প্রশ্ন:
আপনি বলার কে?
পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন চালু করতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনার তাগিদকে ‘অনধিকার চর্চা’ বলে মনে করছেন বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। আপনিও কি তা মনে করেন?
অবাকের বিষয় হলো, ৮টা ১০ মিনিট পর্যন্ত জরিপে ৩৮২৭ জন ভোট দিয়েছে। হ্যাঁ - ৪৩% আর না - ৫৭%।

একটা লোক সাহস করে একজন মার্কিন রাষ্ট্রদূতের দেশের প্রতি, সরকারের প্রতি অনধিকারচর্চাপ্রবণ, পীড়াদায়ক এবং উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে কথা বললেন, তার পক্ষে ভোট দিতেও আমরা ভুল বিচার করি।
আমাদের বিচারবুদ্ধি দেখে, সত্যি অবাক হতে হল।
তাহলে কি আমরা সত্যি আমেরিকার গোলাম হয়ে গেলাম। তাদের একজন প্রতিনিধি ইচ্ছে মত কথা বলল। আর আমরা তাকে সাপোর্ট করছি। আসলেই একটি লজ্জার বিষয়।

আমি ব্যক্তিগত ভাবে আমেরিকা বিদ্বেষী নই। কিন্তু মজিনার বক্তব্য সাপোর্ট করার কোনো যুক্তিকতা পেলাম না।


সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৩ রাত ৮:১৮
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×