somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতি উৎসাহে সনদ লঙ্ঘনের খবর রাখছি না আমরা....

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা বাঙ্গালীরা বড় বেশি আবেগী, সেটা আরেকবার প্রমাণ হলো।
শিশু অধিকার সনদে আছে- ১৮ বছরের নীচে বয়সের কারো, বিকৃত এবং আইনের চোখে আসামী হিসেবে ছবি ছাপানো নিষেধ।
কিন্তু ঐশী মেয়েটির বেলায় আমরা সকল গণমাধ্যম তা বেমালুম ভূলে গেছি। এখন পর্যন্ত প্রাপ্ত খবরে মেয়েটি যে খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, সেটা সবাই মোটামুটি নিশ্চিত। তবুও আমাদের শিশু অধিকার সনদ মানা উচিত নয় কি?
গণমাধ্যমের কাজ প্রকৃত তথ্যটি প্রচার করা, সকল মাধ্যম সেটা করছেও। সাধুবাদ পাওয়ার মতো নিউজ আসছে প্রতিদিন। প্রতিনিয়ত আপডেট আসছে অনলাইন নিউজ সাইটগুলোতে।
কিন্তু ইথিক্সের জায়গা থেকে আমাদের সরে আসার কোনো উপায় নেই। কারণ সংবাদ মাধ্যমকে মনে করা হয় জাতির বিবেক। তবুও প্রতিনিয়ত বিবেক ধর্ষিত হয়ে যাচ্ছে। আমরা পেশাগত অবস্থান থেকে সরে আসছি ক্ষণে ক্ষণে। আজকাল পত্রিকায় গলিত লাশ, অগ্নিদগ্ধ মানুষ, কবরে দাঁড়িয়ে পিটিসি, এমনকি এক্সিডেন্টের বিভৎস ছবিও ছাপা হচ্ছে প্রচার করা হচ্ছে, এগুলোও প্রিন্টিং এ্যান্ড পাবলিসিটি এক্টের ব্যতয়।
আজ একটি অনলাইনে পড়লাম: গ্রেপ্তার তাদের মেয়েটিকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে পুলিশ হেফাজতে নেওয়ার অভিযোগ উঠেছে। ১৮ বছর বয়স দেখিয়ে তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। ৫দিনের রিমান্ড মঞ্জুরও হয়েছে।

এর আগে নিহত পুলিশ কর্মকর্তার ভাই মশিহুর রহমানের করা মামলার এজাহারের বর্ণনায় তার বয়স ১৭ বছর বলা হয়। মেয়েটির স্কুল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের স্কুলের ভর্তি ফর্মে ওর জন্ম তারিখ ১৭ অগাস্ট ১৯৯৬ লেখা রয়েছে। এ হিসেবে বাবা-মার হত্যাকাণ্ডের দিন তার বয়স ১৭ বছর পুরো হয়নি।
এর পেছনেও কোনো উদ্দেশ্য রয়েছে। শুনলাম, আসামী পক্ষের আইনজীবি অভিযোগ করেছে, নিজের মেয়েকে আধুনিক করার জন্য নাকি পুলিশ বাবা তাকে প্রতি মাসে ১ লক্ষ টাকা করে দিত। তিনি প্রশ্ন রেখেছেন, এতো বিপুল টাকা আসতো কোথা থেকে, এর সঙ্গে অন্য পুলিশদেরও যোগসাযোগ থাকতে পারে। আর এই কথাটার প্রভাবেও রিমান্ড হতে পারে।
যাই হোক প্রসঙ্গে আসা যাক, খুনের ঘটনার নিউজ করতে গীয়ে আমরা মিডিয়ার লোকেরা যে সরদ ভঙ্গ করছি, সে দিকে একটু নজর দেয়া কি উচিত নয়?

পুনশ্চ: আমি একবারও বলছি না, মেয়েটি অপরাধী নয়। বলছি ছবি প্রকাশের বিষয়ে একটু যত্নশীল হওয়া উচিত নয় কি আমাদের?
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×