আজ দুপুরের কিছু আগে মতিঝিলস্থ জীবন বীমা ভবনের ১৩ ও ১৪ তলার মাঝামাঝিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে.।
আমার কর্মস্থলও মতিঝিলেই। কোনো এক অনলাইনে সংবাদ-টা পড়ে আমার একজন আত্মীয় আমাকে ফোন দিল। আমি হ্যালো বলার সাথেই সাথেই বললো, শুন আজ কিন্তু অফিস যাবি না..! আমি বললাম কেন? কি হইছে? উনি বললো, হরতালের কারণে অত্ত বড় জীবন বীমা টাওয়ার জ্বালাইয়া দিছে........ওদিকে কিন্তু যাবি না আজ বলে দিলাম...। বললাম, আরে ওটা তো ১৩ তলার ওপরে হইছে, অন্যভাবে আগুন লেগেছে। -তাও যাবি না, কি না কি হয়? বললাম, আপনে নিশ্চিন্ত থাকেন, সমস্যা হবে না। আর এটা পিকেটারদের কাজও না...
>>চলমান অবস্থা দেখে মনে হচ্ছে, এভাবে চলতে থাকলে ক'দিন পরে আমরা কুকুরের ঘেউ ঘেউ শুনেও ভয় পাবো, বেটারা কি এটা বুঝে না? বুঝে না, দেশটা শুধু রাজনীতিওয়ালাদের না, আমাদের মত ছা-পোষা মানুষগুলোও এখানে বাস করে...!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




