somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিতে লগি-বৈঠা থেকে দা-কুড়াল...!

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্বাচন ও তত্তাবধায়ক সরকার দাবি, সরকার পতন এবং ঘোষিত সমাবেশকে সফল করার মানসে নেতা-কর্মীদের দা-কুড়াল নিয়ে ২৫ অক্টোবর রাজপথে নামার নির্দেশ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। আর দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওই দিনই শুরু হবে ফাইনাল খেলা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও দলের নেতাদের সাফ-সাফ জানিয়ে দিয়েছেন— এ খেলায় মাঠে না-থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না।

একবার ভাবুন আমাদের রাজনীতিকদের চিন্তা-চেতনা আর মানসিকতা নিয়ে। সারাদেশের মানুষ যখন প্রিয়জনের সান্নিধ্যে ঈদ-পূজা উদযাপন করতে পথের কষ্ট উজিয়ে দেশ-গ্রামে যাচ্ছেন, তখন এইসব উদ্বেগসঞ্চারক কথা কেউ বলতে পারেন?

২০০৬ সালে সরকারবিরোধী আন্দোলনকালে নেতা-কর্মীদের লগি-বৈঠা নিয়ে রাজপথে নেমে আসতে বলেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বিএনপি তখন ক্ষমতায় এবং আওয়ামী লীগ বিরোধী দলে। কোনও সুস্থচিন্তার মানুষই সেদিন বিষয়টিকে ভালোভাবে নেননি। ২০০৬ থেকে ২০১৩ ঢের সময়। এর পর সাত সাতটি বছর অতিক্রান্ত হওয়ার বা মাঝে সেনাসমর্থিত ওয়ান-ইলেভেন আসার পরও বাংলাদেশের রাজনীতিকদের স্বভাব পাল্টায়নি, বরং আরও অধঃপতিত হয়েছে। ফলত লগি-বৈঠা থেকে দা-কুড়াল পর্যন্ত গড়িয়েছে প্রতিহিংসার প্রকাশ।

কথা এই যে, ভোঁতা লগি-বৈঠার পরিণতি যদি হয় ওয়ান-ইলেভেন, ধারালো দা-কুড়াল যে আরও ভয়াবহ কিছু ডেকে আনতে পারে, সাদেক হোসেন খোকা বা মির্জা ফখরুল বা খালেদা জিয়া নিশ্চয়ই তা জানেন ও বোঝেন। আবার, বিরোধী দলকে ধারাবাহিক উপেক্ষার মধ্যে রাখলে সরকারি দলের পরিণতিও যে ভালো হয় না, আওয়ামী লীগের নেতা-নেত্রীদের তা অজানা নয়।

১৫ ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচন করার আগে দলপালিত রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসকে দিয়ে রাজপথে ট্যাংক প্রদর্শন করেও ফায়দা হয়নি বিএনপির। কাজে আসেননি প্রফেসর ইয়াজউদ্দিনের মতো ‘ইয়েস ম্যাডাম’ রাষ্ট্রপতি। অসার প্রমাণিত হয়েছে সংবিধানের দোহাইও। তাহলে আওয়ামী লীগই বা কেন জেনেশুনে গোঁয়ার্তুমি করছে? হানাহানি-সংঘর্ষ অধ্যুষিত রাজনীতিতে তেতোবিরক্ত হয়ে মানুষ ইতোমধ্যেই বলতে শুরু করেছে— ‘ওয়ান-ইলেভেনের সময়ই ভালো ছিল দেশ, নিরাপদ ছিল জনগণ।’

তারপরও কথা থাকে। ‘নির্বাচন’ই গণতন্ত্র নয়। গণতন্ত্রের সার্থকতা নির্বাচনোত্তর পাঁচ বছরের সুশাসনে। সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে সরকারি ও বিরোধী দল উভয়কেই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হয়। রাষ্ট্রপরিচালনার ভার সরকারি দলের হাতে ন্যস্ত থাকলেও বিরোধী দলকে আস্থায় নিয়ে তা করতে হয়। নইলে জাঁ পল সার্ত্রের দীর্ঘশ্বাসই সত্য প্রমাণিত হতে বাধ্য— ‘গণতন্ত্র হচ্ছে ৪৯ ভাগ মানুষকে বঞ্চনার একটি পদ্ধতি।’ বাংলাদেশের ক্ষেত্রে কথাটি বোধহয় শতভাগ প্রযোজ্য। যে দল যখন ক্ষমতায় থাকে, খেয়াল-খুশি মতো দেশ চালায়। ফলে বিরোধী দলের সামনে সংসদবর্জন ছাড়া অন্য কোনও পথ খোলা থাকে না। ইস্যু থাক আর না-ই থাক, সরকারকে একহাত দেখাতে রাজপথে নৈরাজ্য সৃষ্টিই হয়ে দাঁড়ায় বিরোধী দলের মুখ্য কর্মসূচি। এর সরাসরি শিকার হয় সাধারণ মানুষ। তো, পাঁচ বছর গণতন্ত্রের চর্চাই যদি না থাকবে দেশে, একদিনের নির্বাচন হলেই কী আর না-হলেই কী?

গণতন্ত্রও একটি জুজু। ক্ষমতার পালাবদলের নিয়ম মোতাবেক, ২০০৬-এ শেখ হাসিনা লগি-বৈঠার ডাক দিতে পারলে ২০১৩ সালে সাদেক হোসেন খোকা কেন নেতা-কর্মীদের দা-কুড়াল নিয়ে রাজপথে নেমে আসার নির্দেশ দিতে পারবেন না?
আর আল্লাহ জানেন, আমরা নিরীহ জনগণের কপালে কি আছে?
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×