প্রতিদিনের মতো গতকালও (হরতালের প্রথম দিন) ১০ টাকা বাস ভাড়া দিয়েই রাতে বাসায় ফিরতে পেরেছি।
আজও পারবো বলে, আশা রাখি। হরতাল হচ্ছে বলে মনেই হলো না, জ্যামজট ছিল না, বরং ভালই লেগেছে...। ২৫ অক্টোবরের কথা শুনতে শুনতে আমি ক্যালেন্ডারের ওই তারিখে লাল দাগই দিয়ে রেখেছিলাম, কিন্তু এখন মনে করতে পারছিলাম কেন দাগ দিয়েছিলাম।
এই হলো, বাংলাদেশের রাজনীতির অবস্থা।
শুধু শুধু জনমনে বিভ্রান্তি ছড়ানো ছাড়া এসব রাজনীতিবিদরা কিছু পারে বলে মনেই হয় না।
আমরা শুধু শুধু ভয় পাচ্ছি নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারি নিয়ে। দেখবেন কয়েকজন রাজনৈতিক কর্মীর (তৃণমূল পর্যায়) অসহায় পরিবার আর গুটিকয়েক নিরীহ ভাগ্যহীন মানুষের অনাকাঙ্খিত নিয়তি মেনে নেয়া ছাড়া আর কিছুই হবে না। তবে খারাপ লাগে, এসব অযোগ্য রাজনীতিকদের কারণে আমজনতার অনেক ক্ষতি হয়।
এখন যেমন হচ্ছে পরীক্ষার্থীদের। রাস্তায় যেমন হয় গাড়ির মালিকদের। যেমন হয় ব্যবসায়ী, আর দিনে এনে দিনে খাওয়া মানুষগুলোর।
তাই, এসব হরতাল, অবরোধ না মেনে, রাজনৈতিক দলগুলোকেই বর্জন করা উচিত। আমরা নতুন রাজনীতি চাই। নতুন ভদ্র রাজনীতিক চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


