somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কত বড় ট্রাজেডি হলে, আর কত বছরে সরকার সদয় হয়??

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, রানা প্লাজা ধ্বসের ঘটনায় ক্ষতিপূরণ দিতে গঠিত তহবিলে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর আরও অবদান রাখা উচিৎ। অন্যদিকে ক্ষতিপূরণ দিতে ব্যর্থতার জন্য প্রশাসনকেই দায়ী করেছেন বিএনপির একজন নেতা আমির খসরু মোহম্মদ চৌধুরি। আর বিজিএমইএ বলেছে শ্রমিকদের জন্য সম্ভাব্য সবকিছুই তারা করবেন।
গত বছর ২৪ এপ্রিল ঢাকার কাছে সাভারে রানা প্লাজা ধ্বসের ঘটনায় নিহত হয়েছিল ১ হাজারেরও বেশি পোশাক শ্রমিক। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। ঘটনার ১ বছর পরেও ক্ষতিগ্রস্ত পোশাক শ্রমিকদের সবার জন্য আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা গেল না!
ক্ষতিপূরণ দেবার বিষয়ে সমন্বয়হীনতার অভিযোগ তুলেছেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার।
এদিকে প্রধানমন্ত্রীর তহবিলে অর্থ উত্তোলন এবং বিতরণ প্রক্রিয়ায় অসচ্ছ্বতার অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমির খসরু মোহম্মদ চৌধুরি। এক বছরেও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে না পারার জন্য প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করেন তিনি। তিনি বলেন, এক বছর দীর্ঘ সময়। এটা এমন নয় যে এক মাস পরে আজকে কথাগুলো এখানে উঠছে। এক বছরেও ফলাফল না পাওয়াকে আমি মনে করি ব্যর্থতার সামিল। এই ব্যাপারে আমি কোনো স্বচ্ছতা দেখতে পারছি না।

এতক্ষণ বলছিলাম বিবিসি সংলাপের কথা। ভবন ধসের ১ বছর পুর্তিতে এই সংলাপের আয়োজন করা হয়।
এবিষয়ে দেয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, সমন্বয়ের অভাবে শ্রমিকরা ক্ষতিপূরণ পান নি।
যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং ত্রাণ তহবিল গঠন করেন, তিনি উদ্যোগী হন ক্ষতিপূরণ দিতে, সেখানে কিভাবে সমন্বয়হীনতা থাকে? তাহলে আর কার উপর নির্ভর করবে জাতি?
অথচ ১টা বছর পরেও সকল প্রতিশ্রুতি আর সংলাপ কাগজে-কলমেই রয়ে গেছে, যারা স্বজন হারিয়েছে, তারাই জানে দুঃখ কাকে বলে?
এই একটি ঘটণায় আমরা দেশে তো বটেই, বিদেশের মাটিতেও সমালোচিত হয়েছি। যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের জিএসপি বন্ধের পেছনে রানা প্লাজা একটি বড় কারণ হিসেবে কাজ করেছে। এর থেকেই আমরা সাবধান হইনি। বরং কয়েকদিন আগে ভবনের মালিককে জামিন দেয়া হয়েছে।
প্রশ্ন হচ্ছে, রানা প্লাজার নিরীহ মানুষগুলো তো রাজনীতি জানে না, রাজনীতি করে না। তাহলে সরকার কিংবা বিজিএমইএ কেন তাদের ভাগ্য নিয়ে রাজনীতি করবে? কেন মারা যাওয়া মানুষগুলো পাওয়া বুঝে পাবে না?
আমাদের সরকার আর কত বড় ট্রাজেডি হলে সদয় হবে???
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×