somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন রাজনীতি: রিমান্ড বচন॥ রিমান্ড আর ডিমান্ড

১৬ ই জুন, ২০১৪ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বলেছেন তারেক রহমান। আওয়ামীলীগের হানিফ বলেছেন, খালেদাকে রিমান্ড নিতে । ওদের ডিমান্ড যাই হোক না কেন। আমাদের ডিমান্ড অন্য। আমরা আম-জনতা আমরা ভালবাসি নায় বিচার ও শান্তিতে। কিন্তু আমাদের কথা কেউ শুনে না। শুনার প্রয়োজনও নেই ওদের। ওরা ভালবাসে ক্ষমতা। যদিও গনতন্ত্রের ভাষায়- জনগনই সকল ক্ষমতার উৎস কিন্তু একালের রাজনীতিবিদরা তা বিশ্বাস করেন কিনা সন্দেহ। সুস্থ রাজনীতি চর্চার এমনি বেহাল অবস্থা যে, শীর্ষ দুই নেত্রীও রিমান্ডের মুখোমুখি এবং তা রাজনীতিবিদের দ্বারাই। কেউ কারো ছায়া দেখতে পারেনা।

সেদিন এক বন্ধু বলছিল, আওয়ামীলীগের এক আইনজীবী নেতা নাকি ওমরাহ হজ্বে গিয়ে একটা পাথর নিয়ে আসেন, শয়তান মারার পাথর। অন্য আইনজীবী জিজ্ঞেস করলেন- পাথর কেন? ওমরাহ ফেরত আইনজীবী উত্তর- ব্যারিস্টার মওদুদকে মারবো। মারামারি এই কালচারে থেকে দেশ চালাবেন তারা? আইন প্রণয়ন, আইনের শাসন? বাংলাদেশে মিডিয়া বলছে শামিম ওসমান গুুম খুনের নেতা। আওয়মীলীগ নেত্রী আইভও বলছেন একই। প্রধানমনত্রী ভিন্ন। তিনি অভয় দিয়েছেন, শামিম ওসমানের পাশে দাঁড়াবার। তাহলে?

কদিন আগে খালেদা দাবি করলেন-জিয়া হত্যার মূল নায়ক এরশাদ। যদি তাই হয় তাহলেতো এরশাদকে রিমান্ড নেবার কথা, প্রধানমন্ত্রীকে কেন? তারেক কেন এই দাবি করলেন? কিছুদিন আগে আমরা দুই নেত্রীর ফোন আলাপ শুনলাম। ভয়াবহ। ভদ্রতা বলেও তো একটা কথা আছে। দলের দুই শীর্ষ নেত্রীর , শীর্ষ ঝগড়া। নির্বাচন হল। কেমন নির্বাচন? অর্ধেকেরও বেশি বিনা ভোটে পাশ। গণতন্ত্রের নমুনা দেখেন। অথচ ‘গণতন্ত্র’ বলতে বলতে দুই দলের নেত্রীরা অস্থির।

আর জাতীয় পার্টি? যেন এরশাকে ফাঁসির হাত থেকে বাঁচানোটাই মূল লক্ষ্য। আজ এদিকে দৌড়ায় তো কাল ওইদিকে। দল আরেকটা। সেটা রাজনৈতিক নয়। গোলাবারুদের। নাম র‌্যাব গুম-খুন দমন করতে গিয়ে নিজেই জড়িয়ে গেছে এর সাথে। বিরোধী দল বলছে, বিলুপ্ত করতে হবে, সরকার বলছে, না। এভাবেই চলছে দেশ। বিএনপি ক্ষমতায় গেলেই যে ভাল ভাবে দেশ চালাবে তারও কোন নিশ্চয়তা নেই। এরশাদেরও নাই। সবাই পরীক্ষিত। আর অন্য যারা আছে তারাও সাইনবোর্ড অথবা ব্রাকেট বন্দি। আসলে সমস্যায় পড়েছি আমরা, আমজনতা। কোন ভাবেই ঠিক করা যাচ্ছে না রাজনীতিবিদদের।

তারা বেপরোয়া। রাজনীতি হচ্ছে ব্যবসা অথবা অসীম ক্ষমতা। যা দিয়ে সম্পদ ও গৌরব দুটোই মেলে এবং তা অল্প সময়েই। এবং এর জন্যই পাড়ার সব বখাটে মাস্তানরা দলে যোগ দিচ্ছে তথাকথিত সেই রাজনীতিতে। হয়ে উঠেছে, সম্পদশালী, ক্ষমতাধর এবং এরাই দেশ চালাবে, আইন প্রণয়ন করবে। দেশের অবস্থাটা কি হবে? অথবা হচ্ছে? ওদের জন্য একটা গল্প নয়, কবিতা।

কবি বলেছেন- গরীবের কিছু স্ন্দুর নয়। তার হাসি খুব কুৎসিত, শিশুকে চুমু খেলে মনে হয় থুথু লেপটে দিচ্চে। গরীবের কথা মানেই দুর্গন্ধ। একমাত্র তখনি তাকে সুন্দর দেখায়, যখন সে রুখে দাঁড়ায়। তাই রিমান্ডগামী নেতাদের কাছে ডিমান্ড একটাই-দয়া করে কবিতা বুঝার চেষ্টা করবেন এবং আমাদেরকে হাটতে দেবেন, সুন্দর আগামীর পথে, আলোতে আর সুস্থতায়।

(মোহাম্মদ হোসেন-এর কলাম)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×