somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

২৪ জুলাই জাতীয় ক্রীড়া দিবস বাস্তবায়নের আহ্বান

১৯ শে জুন, ২০১৪ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২৪ জুলাই তারিখকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে জাতীয় ক্রীড়া দিবস বাস্তবায়ন ও উদযাপন পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহস্পতিবার সকালে পরিষদের উদ্যোগে ‘২৪ জুলাই জাতীয় ক্রীড়া দিবস বাস্তবায়ন চাই’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে জানানো হয়, স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের ফান্ড সংগ্রহের জন্য ভারতের বিভিন্ন অঞ্চলে ফুটবল খেলে ‘স্বাধীন বাংলা ফুটবল দল’। ১৬টি খেলায় অংশ নিয়ে দলটি মুক্তিযুদ্ধের ফান্ডে ৫ লাখ রুপি দিয়েছিল। সেই টাকায় প্রথম মুক্তিযুদ্ধের জন্য অস্ত্র কেনা হয়। তখন, ১৯৭১ সালের ২৪ জুলাই ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর স্টেডিয়ামে ‘নদীয়া একাদশ’ দলের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় ‘স্বাধীন বাংলা ফুটবল দল’। ওই দিন তৎকালীন জেলা প্রশাসকের অনুমতি নিয়ে পরাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল স্টেডিয়ামে। এটি ছিল স্বীকৃতি ছাড়াই বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের ঘটণা। তাই ঘটনাকে স্মরনীয় করে রাখতে এবং ইতিহাসের পাতায় ঠাঁই করে দিতে ২৪ জুলাই তারিখটিকে ‘জাতীয় ক্রীড়া দিবস’ ঘোষণা দেয়া হোক। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব হাসান মাহামুদ।

তিনি বলেন, ‘আমাদের দেশে অসংখ্য দিবস রয়েছে। কিন্তু দুঃখের বিষয় খেলাধুলার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় উপলক্ষে কোনো দিবস নেই। এই দাবি স্বাধীন দেশ হিসেবে একটি যৌক্তিক দাবি।’

সংগঠনের আহ্বায়ক হেদায়েতুল্লার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা, বিবেক বার্তার সম্পাদক পি আর প্ল্যাসিড, পরিষদের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম তপন, জসীমউদ্দিন রুমান, মাহমুদুল করিম প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি ঘোষণা দেন, এখন থেকে প্রতিবছর দিবসটি পালন করবে পরিষদ। একই সঙ্গে আগামী ২৪ জুলাই দিবসটি উপলক্ষ্যে একটি স্মরনীকা প্রকাশ করা হবে।

অনুষ্ঠানে জাকারিয়া পিন্টু বলেন, ‘ওই সময়ে ফুটবল খেলার জন্য আমাদের পাকিস্তান সরকারের রোষানলে পড়তে হয়েছিল। কিন্তু শুধু একটি গেজেট ঘোষণা ছাড়া তারা এর স্বীকৃতি পাইনি। আমরা এখন আর টাকা চাই না, সার্টিফিকেটও চাই না। আমরা চাই ২৪ জুলাইকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে বাস্তবায়নের মাধ্যমে ইতিহাসে বেঁচে থাকতে।’
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×