somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ সমুদ্রে পূর্ণাঙ্গ ও স্থায়ী মানচিত্র পেতে যাচ্ছে..

০১ লা জুলাই, ২০১৪ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমা নির্ধারণের রায় আগামীকাল বুধবার ঘোষণা করা হচ্ছে। নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক স্থায়ী সালিশি আদালত (পিসিএ) এ রায় দেবেন।
এর আগে ২০১২ সালে মিয়ানমারের সঙ্গে সমুদ্র বিরোধের রায়ের মাধ্যমে সমুদ্রে একাংশের সীমানা পেয়েছে বাংলাদেশ। এবার ভারতের সঙ্গে সমুদ্র বিরোধ রায়ের মধ্য দিয়ে সমুদ্রে পূর্ণাঙ্গ ও স্থায়ী মানচিত্র পেতে যাচ্ছে বাংলাদেশ।
এ জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর মাত্র একটি দিন।

২০১৩ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক সালিশি আদালতে আটদিন ধরে দুই দেশের মধ্যে সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে শুনানি হয়। শুনানির ছয় মাসের মধ্যে রায় ঘোষণার কথা জানান পিসিএ। দুই দেশের জলসীমা শুরু হবে কোত্থেকে, সেটাই ভারতের সঙ্গে বাংলাদেশের বিরোধের মূল বিষয়। এছাড়া ভূমিরেখার মূল বিন্দু থেকে সমুদ্রে রেখা টানার পদ্ধতি নিয়েও মতবিরোধ রয়েছে। পিসিএ দুই দেশের উপস্থাপিত যুক্তিতর্ক এবং মেমোরিয়াল ও কাউন্টার মেমোরিয়াল বিবেচনা করে রায় প্রকাশ করবেন। ডিসেম্বরের শুনানির বিভিন্ন পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিসহ বাংলাদেশ প্রতিনিধি দল ও আইনজীবী সদস্যরা উপস্থিত ছিলেন।

আজ দৈনিক বণিক বার্তায় প্রকাশিত একটি সংবাদে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘সমুদ্র বিরোধ নিষ্পত্তিতে আদালতে যাওয়ার বিষয়ে ভারতকে রাজি করানোর বিষয়টিই বাংলাদেশের জন্য কূটনৈতিক সাফল্য। এখন যত দ্রুত সম্ভব এটির নিষ্পত্তি চাই। কারণ সীমানা নির্ধারণ না হওয়ায় বাংলাদেশ মহীসোপানে তার এক্সক্লুসিভ ইকোনমিক জোন ঘোষণা করতে পারছে না।’ আদালতের রায় বাংলাদেশের পক্ষে আসবে— এমন আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, এর আগেও এ অঞ্চলে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রায়টি ইকুইটেবল বা সমতার ভিত্তিতে হয়। তবে রায় যা-ই আসুক না কেন, সমুদ্রে বাংলাদেশ একটি স্থায়ী মানচিত্র পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এর আগে পিসিএর এক বিচারক নিয়ে বাংলাদেশ আপত্তি তোলে। ওই বিচারক যে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, একই প্রতিষ্ঠানকে ভারত অন্য একটি বিষয়ে পরামর্শক নিয়োগ দেয়ায় ওই আপত্তি তোলা হয়। আপত্তি জানানোর পর ওই বিচারককে সরিয়ে অন্য একজন নিয়োগ দেয় পিএসএ। বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে ট্রাইব্যুনালের প্রধান হিসেবে রয়েছেন জার্মানির রুডিগার উলফ্রাম। অন্য বিচারকরা হলেন— ফ্রান্সের জ্যাঁ-পিয়েরে কট, ঘানার থমাস এ ম্যানসা, ভারতের ড. পিমারাজু শ্রীনিবাসা রাও এবং অস্ট্রেলিয়ার আইভান শিয়ারার। এর মধ্যে জ্যাঁ-পিয়েরে কট ও থমাস এ ম্যানসা মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্র বিরোধ নিষ্পত্তিতে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অব দ্য সি বা ইটলসেরও বিচারক ছিলেন।

সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির জন্য ১৯৭৪ সালে বাংলাদেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে আলোচনা শুরু করে। এর পর প্রায় আড়াই দশক দুই নিকট প্রতিবেশীর সঙ্গে আলোচনা থেমে থাকে। আবার সমুদ্রসীমা বিরোধের আলোচনা শুরু হয় ২০০৮ সালের শুরুতে। প্রায় দুই বছর এ নিয়ে আলোচনার পর অগ্রগতি না হওয়ায় ২০০৯ সালের ৮ অক্টোবর সালিশি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ প্রক্রিয়ার অংশ হিসেবে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের জন্য জার্মানির হামবুর্গভিত্তিক সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে (ইটলস) মামলা করে বাংলাদেশ। ২০১২ সালের ১৫ মার্চ ইটলস বাংলাদেশের পক্ষে রায় দেন। আর ২০০৯ সালের ৮ অক্টোবর ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তিতে পিসিএতে আবেদন করে বাংলাদেশ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক শিক্ষার মৌলিক সংকট: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৫ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের ভিত্তিপ্রস্তর। এই স্তরেই শিশুর ভাষা, গণিত, নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা ও জীবনদক্ষতার ভিত নির্মিত হয়। যে দেশের প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী, সেই দেশের অর্থনীতি, সামাজিক... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

×