somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক আজব দেশ রে ভাই, বাংলাদেশ....

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতিসংঘ যখন আমাদের দেশের কোনো নেতা বা নেত্রীকে শুভেচ্ছা জানায় তা ফলাও করে প্রচার করা হয়।
যখন সরকারের (প্রায় প্রতিটি সরকার) কোনো কার্যক্রমের প্রশংসা করে বা নিধেনপক্ষে একটা সান্ত্বনা পুরষ্কার দেয়, তা নিয়ে রীতিমত বিলবোর্ড ঝুলে রাস্তায়, পত্রিকায় ক্রোড়পত্র ছাপানো হয়।
কিন্তু জাতিসংঘ যখন রাজনৈতিক দলগুলোকে সংঘাত থামাতে বলে, সেই কথায় আর কান দেন না আমাদের মহামান্য রাজনীতিকরা।

দুদিন আগে জাতিসংঘ মানবাধিকার কমিশন চলমান সংঘাত থামানোর জন্য সব দলের প্রতি আহ্বান জানিয়েছে, কিন্তু এখনো কোনো বিবৃতি বা কথা বলেনি কেউ...

এ হলো এক আজব দেশ রে ভাই, যার নাম বাংলাদেশ....

সরকারের দাবি তারা কোন সংঘাত করছে না। আর বিএনপির দাবি তারাও কোন সংঘাত করছে না। দুই দলের দাবি তারা কেউ সংঘাত করছে না। তবে তারা একে অপরের উপর দোষ চাপাচ্ছেন। এই দোষ চাপানোর কারণেই সরকার এখন কঠোর অবস্থানে রয়েছে। তারা যে কোন মূল্যে বিএনপির সংঘাত থামানোর জন্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদেরও গুলি চালানোর নির্দেশ দিয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি এই তিনবাহিনীর মধ্যে পুলিশ ও র‌্যাবের প্রধানের রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। তাদের সদস্যদের কি করতে হবে সেটা বলেছেন। আর বিজিবির প্রধানের গুলি চালানোর নির্দেশের পর পরই এটা আরো স্পষ্ট হয়ে উঠেছে আগামী কয়েকদিনে সরকার আরো কঠোর হয়ে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নিবে। প্রয়োজন হলে গুলি চালাবে।

আর এদিকে বিএনপির দাবি তারা কোন সংঘাত করছে না। সরকার ও সরকারে বিভিন্ন মানুষ সংঘাত করছে বিএনপির উপর দোষ চাপাচ্ছে। এই কারণে তারা বার বার বলছেন তারা কোন সংঘাত করছেন না। সংঘাতের কোন রাজনীতি তারা করবেন না। কারণ তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন করছে। তারা কোন সংঘাত করছে না। যদিও তাদের তরফ থেকে বাংলাদেশের পুরো পরিস্থিতি তুলে ধরে জাতিসংঘের কাছে রিপোর্ট পেশ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন তালাবন্দ, আটক ও অবরুদ্ধ এইছাড়া বিএনপির নেতা কর্মীদের উপর গ্রেফতার নির্যাতনেরও বর্ণনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে রিয়াজ রহমানের হামলার ঘটনাটি সরকারের লোকেরা করেছে বলেও অভিযোগ করেছে। এছাড়াও সারাদেশে যে জ্বালাও পোড়াও হচ্ছে এটাও তারা সরকারের উপর দোষ চাপিয়েছে। এই কারণে তারা জাতিসংঘ ও তাদের মানবাধিকার কমিশনকে বোঝানোর চেষ্টা করছেন যে তারা এখানে কোন সহিংসতার রাজনীতি করছেন না। শান্তিপূর্ণ সমাবেশ করতে চান। কিন্তু শান্তিপূর্ণ সমাবেশ করতে পারছেন না। সরকার তাদেরকে গণতান্ত্রিক কোন কর্মকান্ড চালাতে দিচ্ছেন না সেটাও তারা তুলে ধরেছেন। এই অবস্থায় বিএনপি মনে করে তারা সংঘাত করছে না। আওয়ামী লীগ সংঘাত করছে সেটা তাদেরকেই বন্ধ করতে হবে।

আর আমরা আমজনতা রাজনীতিকদের কাছে আমাদের মাথা বিক্রি করে দিয়ে ভালই ফাঁপরে আছি....
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

বাংলা কিউ আর কোড এর ব্যাবহারের বাধা ও সমাধান।

লিখেছেন নাহল তরকারি, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ৯:১০




Bangla QR: সম্ভাবনাময় একটি উদ্যোগ, তবে কিছু বাস্তব সমস্যার সমাধান জরুরি

বাংলাদেশে ক্যাশলেস লেনদেনকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে Bangla QR একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি QR কোড ব্যবহার... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

×