somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সংলাপ, সংলাপ বলে চিল্লা-চিল্লি কেন করছি আমরা..!!

১৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন ধরে আবারো পুরনো প্যাঁচাল শুনা যাচ্ছে, সংলাপ, সংলাপ এবং সংলাপ।
কিন্তু আমরা মাথামোঠা জনগণ বুঝি না, সংলাপটা হবে আসলে কাদের মধ্যে!!

সংলাপ বা আলোচনা এটা কী জিনিস রে ভাই?
আলোচনা হবেটা কাদের মধ্যে?

এটা তো আসলে দুটি দলের মধ্যে হবে না, দুজন বিজ্ঞ নেত্রীর মধ্যেও হবে না। আলোচনা হবে দুই প্রভুর?
উনারা সময়-সুযোগ মতো ওটা সেরে নিবেন। আমাদের চিল্লা-চিল্লি শুনার উনাদের অবসর নেই। তাহলে আমরা কেন ঘুম হারাম করছি। আর টক শো গুলোর কথা না হয়, নাই ভাবলাম আমরা....

আগে বলা হতো, বিরোধী দল প্রতিবাদ করবে, সংসদ কার্যকর রাখতে ভূমিকা রাখবে। আর সরকারী দল, বিরোধী দলের দাবির প্রেক্ষিতে ভুল সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকবে।
কিন্তু এখনকার বাস্তবতা হচ্ছে- আন্দোলন করে দাবি আদায়ের ক্ষমতা না থাকলে, এদেশের কোনো সরকারি দলই বিরোধী দলের দাবি মেনে নেয় না। আর আন্দোলন দমানোর ক্ষমতা থাকলে সরকারি পক্ষ সেই আন্দোলনকে দমানোর কোনো চেষ্টাই বাদ রাখেন না।
তাই আন্দোলন করে দাবি আদায় করতে পারবে কিনা, তা নির্ভর করছে আন্দোলন কত জোরালো হচ্ছে আর অন্যপক্ষ কতটা শক্তহাতে তা দমন করতে পারছে- এ দুয়ের ভারসাম্যের ওপর। বহুকাল হলো এদেশের কোনো আন্দোলনে সাধারণ জনতা অংশ নেয় না। ফলে এই মল্লযুদ্ধ মূলত চলে সরকারিবাহিনী আর পিকেটারদের ভেতর।

আমরা আমজনতা হলাম নীরব দর্শক আর ভুক্তভোগী (ক্ষতি যা হওয়ার আমাদেরই হবে)

বর্তমান পরিস্থিতি ঠিক কার অনুকূলে, এখনো বোঝা যাচ্ছে না। দেশ গোল্লায় গেলেও এ দুদলের কারোরই কিছু যায় আসে না। তাদের একটাই চাওয়া আর তা হচ্ছে, নিজের জয় বা অপরপক্ষের পরাজয়। এই যুদ্ধ এর আগেও বেশ কবার হয়েছে, এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি। তবে যে অংশকে নিয়ে বেশি টেনশানে থাকি, যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর যে অবস্থা তা হচ্ছে- ‘স্টেলমেট’।
দাবা খেলার সেই অবস্থা, যেখান থেকে কারোরই বিজয় অর্জন সম্ভব না। টেস্ট ক্রিকেট কিংবা দাবায় যেমন ‘ড্র’ বলে একটা ব্যাপার আছে, রাজনীতিতে তেমনটা নেই। এখানে একজনের জয় কিংবা অন্যের পরাজয়, কোনো একটা হতেই হবে। তা না আসা পর্যন্ত অর্থাৎ এই ‘স্টেলমেট’ অবস্থা আমাদের সহ্য করা ছাড়া উপায় নেই। যারা আবদার করছেন আলোচনার, তারা ভালো করেই জানেন, কিছুই হবে না।

তারপরও এই আবদারগুলো জানানো হয় এবং সাধারণত তা জানানো হয় বেশকিছু লাশ পড়ার পর।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×