আরব বিশ্ব,আইএসআইএল,আল কায়দা কিংবা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত অন্যান্য সংগঠনরাই এখন কোথায়?
……………………………
নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিল, গাজায় তার হামলা অব্যাহত রাখবে। জাতিসংঘের মিনমিন আর ওবামার পিয়ানোর সুরকে অমলেই নিল না ইসরায়েল,
আমি বুঝতে পারছিনা আরব জাহানের অধিপতিরা কেন চুপ করে আছে?
গতকাল গাজার হাসপাতালেও হামলা চালিয়েছে ইহুদিরা। এখন ত দেখছি গাজার মুসলমানরা বিনা চিকিৎসাতেই মারা যাবে। আলজাজিরার গতকালের খবরে দেখলাম,শেষ হয়ে আসছে ওষুধের ভান্ডার, দ্রুত ফুরিয়ে যাচ্ছে জেনারেটরের তেল,যন্ত্রপাতির অভাবে অপারেশন করতে পারছেন না ডাক্তাররা।
ইউরোপের ফুটবল ক্লাবে প্রতিযোগিতা করে দুই আরব রাজা অনুদান দিল বিলিয়ন ডলার করে। তারা কি গাজায় আহত লোকদের সাহায্যে এগিয়ে আসতে পারে না?
যারা শিয়া সুন্নী হত্যা করতে অস্র কিনছে মিলিয়ন ডলারের তারাই বা কোথায়?
আমরা ইহুদি পন্য বর্জনের কথা বলছি আমার ত মনে হয় সবার আগে আমাদের সকল মুসলমানদের এক হওয়া উচিত তা না হলে মুসলমানদের উপর আরো বড় ধরনের অভিশাপ নেমে আসবে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




