somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইহুদিবাদী ইসরায়েল প্রতিস্ঠার পিছনে সবচেয়ে বড় ভুমিকা ছিল বৃটিশ সাম্রাজ্যবাদের

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইহুদিবাদী ইসরায়েল প্রতিস্ঠার পিছনে সবচেয়ে বড় ভুমিকা ছিল বৃটিশ সাম্রাজ্যবাদের
---------------------------
বৃটিশরা পৃথিবী জুড়ে যতগুলি অপকর্ম করেছে তারমধ্যে যঘন্যতম অপকর্মটি হচ্ছে ইহুদিবাদীদের মাধ্যমে ফিলিস্তিন দখল করা।
যদিও প্রথম থিয়োডর হার্জেল ১৮৯৭ সালে সুইজারল্যান্ডে বিশ্ব ইহুদিবাদী সংস্থার ঘোষণা দেয় যার লক্ষ্য ছিল,বিশ্বে একটি ইহুদি রাস্ট্র প্রতিস্ঠা করা। তখনকার ওসমানী সাম্রাজ্যের প্রতিরোধ আর প্রথম বিশ্ব যুদ্ধের ডামাঢোলে ভেস্তে যায় তাদের উদ্দেশ্য। তবে দমে যায় নি তারা। তারও অনেক পরে বৃটিশদের সহায়তায় ফিলিস্তিনিদের হঠিয়ে ইহুদিবাদী সরকার গঠনের ক্ষেত্র তৈরি করে তারা।
১৯১৭-১৯৪৮:
এই তিন দশক জুড়ে ফিলিস্তিন ছিল বৃটিশ উপনিবেশ। সেই সময়টাতেই ইহুদিবাদী সংস্থার সহায়তায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে ইহুদীদেরকে এনে জড়ো করতে থাকে ফিলিস্তিনে।নতুন এই ইহুদিদের আবাসনের জন্য শুরু হয় ফিলিস্তিনিদের জমি দখল ও বিনা বিচারে ফিলিস্তিনিদের নিধন। সেই সাথে অত্যন্ত সুকৌশলে ধংস করে দেয় ফিলিস্তিনিদের সামাজিক ও অর্থনৈতিক সকল অবকাঠামো। শুধু তাই নয় বৃটিশ রাজের সহায়তায় 'হাগানা' নামে একটি সংগ্রামী সেনাদলও গড়ে তুলে তারা। যাদের প্রধান কাজ ছিল ফিলিস্তিনিদের হত্যা করে তাদের সম্পদ দখল করা। প্রাশ্চাত্যের পুজিবাদীদের একটা অংশও বিশাল অংকের সাহায্য নিয়ে এসে দাড়ায় তাদের পাশে। যার সাহায্যে তারা সেখানে গড়ে তুলে স্কুল,কলেজ,হাসপাতাল,কলকারখানা সহ তাদের জন্য স্থায়ী আবাসন। আর অপেক্ষা করতে থাকে ইহুদিবাদী সরকার গঠনের দিনটির জন্য।
অবশেষে বৃটেনের প্রস্তাবে ১৯৪৭ সালে জাতিসংঘ অন্যায় ভাবে ফিলিস্তিনকে ভাগ করার ইশতেহার দেয়। যার এক অংশে ইহুদিরা প্রতিস্ঠা করে তাদের সরকার্। আর অপর অংশে বিশ্ব মোড়লদের ইহুদিপ্রীতির কারনে আজো মাথা তুলে দাড়াতে পারেনি ফিলিস্তিনিরা। নিজের দেশে তারা হয়ে পরে অসহায়,সহায়-সম্বলহীন শরনার্থী। সেই সময় আরবদেশগুলির বিবাদ আর মতানৈক্যও ছিল ফিলিস্তিনি মুসলমানদের জন্য বড় ট্র্যাজেডি।
তখনই ১৫ ই মে ১৯৪৮ সালে ফিলিস্তিনি মুসলমানদেরকে এক অভাবনীয় দুর্দশার ভিতর ঠেলে দিয়ে বৃটিশরা তাদের শাসনামলের যবনিকাপাত ঘটায় । সেই থেকে শুরু হয় ফিলিস্তিনিদের উপর এই ইহুদিবাদী শাসন। আর ফিলিস্তিনিরা প্রতিনিয়ত খুজছে ইহুদিদের হাত থেকে পরিত্রাণের উপায়। তাদের সেই উপায়টিকেই কেউ কেউ জংগী বলেও ব্যাখ্যা করে থাকে।
রাজিবুল হাসান
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×