গতরাতটা ছিল নির্ঘুম, এফএম রেডিও শুনছিলাম । রসিয়ে রসিয়ে বেশ মজা করে কথা বলছিল অনিক খান । ভাল উপস্থাপনা, অসাধারন তার কবিতার ভাণ্ডার। এক সময় গান চালু হল । অনিক খানেরই বাচাই করা গান - ফিডব্যাকের বঙ্গাব্দ ১৪০০ এ্যালবামের "ভীরু মন"। মনে পড়ে গেল কতটা সময় পাড়ি দেয়া হয়ে গেছে । দেখতে দেখতে ২০ টি বছর পেরিয়ে গেল। এই গানটা রিউওয়াইন্ড বাটনে ক্লিক করে খুব কমই শুনেছি । কিন্তু কাল অনেক দিন পরে শুনে বিষণ্ণ হয়েছি, কিন্তু অসাধারন লেগেছে । আপনাদের ও একটু নষ্টালজিক করে দিতে চাই ।

ভীরু মন
আরেক নতুন গান নিয়ে
শুরু হলো এ সন্ধ্যা বেলা
আবার সে একই অনুরোধ
স্বেচ্ছায় এ মনটাকে
আমি করবো না প্রতারণা
কাঁদে এ আমার ভীরু মন।।
তোমারই এত সুখের ছড়াছড়ি
আমি দেখেছি নিরব আড়াল থেকে
তোমারই এত ভাল থাকা দেখে
আমি পারি নি দিতে শান্তনা মনে।
স্বেচ্ছায় কোন স্বপ্নকে
ধরে রাখবো না হৃদয় অনলে
এ আমার ব্যথার অবসর
নিঃস্বার্থ সন্দেহ
মনে থাকবে না গহীন দহনে
কাঁদে এ আমার ভীরু মন।
তোমারই এত সুখের ছড়াছড়ি…।
নির্ভয় কোন ভাবনা আসে না মনে
আমার এ ভীরু মন শুধু প্রশ্ন করে
এ মিছে জীবন চেয়ে মরণ ভাল না
আমি আছি তোমার প্রতিক্ষায়।
আবার এক ভোরে
আমি চাইবো না তোমায় রেখে
আসুক কোন নতুন প্রেমের মুখ
অকাল বোধনে
আমি চাইবো না তোমায় রেখে
কাঁদে এ আমার ভীরু মন
তোমারই এত সুখের ছড়াছড়ি
আমি দেখেছি নিরব আড়াল থেকে
তোমারই এত ভাল থাকা দেখে
আমি পারিনি দিতে শান্তনা মনে
গানটি শুনতে বা ডাউনলোড করতে পারবেন এখান থেকে ।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





