somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"ইন্টারস্টেলার" যে সাই-ফাই মুভিটি শুধু মাত্র সাই-ফাই প্রেমিদের জন্য নয় ।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"ইন্টারস্টেলার" ব্লগে ব্লগে যে সিনেমাটির রিভিউ দেখা যাচ্ছে ।



রিভিউ পড়লে বুঝা যায়, সাই-ফাই টাইপের এই সিনেমাটির কাহিনি তে আছে গ্রেভিটি, ব্ল্যাক হোল, ৫ডি, ফিজিক্সের বিশাল সব থিউরি এরচেয়ে বেশি ইকুয়েশন।



ভয় লাগে বুঝবতো ? সাহস নিয়ে দেখে ফেললাম । অসাধারন । কথা দিলাম, ভাল লাগবেই ।
Emotion, Sci-fi, adventure, suspense এর মিশেল হলো এই সিনেমা । তাই বলে সামাজিক-একশনে ভরপুর ঢাকাই সিনেমা নয় । যাক মূল কথায় আসি । যারা সাইন্স ফিকশন দেখেন না অর্থাৎ সিনেমা নামক বিনোদনে গাঁজাখুরি গল্প পছন্দ করেন না, বা বিজ্ঞানের কঠিন সব থিউরি থেকে দূরে থাকতে চান । তাদেরও এই সিনেমাটা দেখে নায়া উচিত ।

আর এই সিনেমার কঠিন থিউরির রিভিউ এরই মধ্যে হয়ত পড়ে ফেলেছেন । তাদের অনুরোধ করবো, এই সিনেমাটা দেখুন । বিজ্ঞান বুঝতে হবে না । সাইন্স ফিকশন ও ভালবাসতে হবে না । টাইম মেশিন, ব্ল্যাক হোল, গেলাক্সি, এই গ্রহের বাহিরের গ্রহ ইত্যাদি ব্যাপারে কখনো কিছু শুনলেই হল । আর একটা জিনিস আবশ্যক – মানবিক আবেগ ।



গল্পটা সোজা, কুপার একজন বাবা, স্পেস শিপের পাইলট । গোপন একটা গবেষণা কেন্দ্র, তারা মানুষের ভবিষ্যৎ বিপদ নিয়ে কাজ করছে । এই গ্রহে বাহিরে অন্য গ্রহে মানুষদের নিরাপদে পাটাতে হবে । আপাতত দুটি প্ল্যান আছে । প্ল্যান–এ টা ভাল । এবং প্ল্যান – এ সফল করতে কুপার বদ্ধ পরিকর । এখানে সময় একটা ব্যাপার । ব্ল্যাক হোল, প্যারাডক্স, কোয়ান্টাম, ফাইভ ডাইমেনশন এই সব হাবিজাবি আছে । দরকার নেই এত কিছু বুঝার।

শুধু যে টুকু বুঝতে হবে, কুপারদের দলের কয়েকটা ঘণ্টার সমান পৃথিবীর অনেকগুলো বছর । দেখা যাবে কুপাররা মাত্র কয়েক ঘণ্টার একটা পরিভ্রমন (সুখকর নয় অবশ্যই) শেষ করে আসেন । কিন্তু এরই মধ্যে তার সহকর্মী ২৩টি বছর অপেক্ষার প্রহর গুনেছেন ।



আবার আসি গল্পে শুরুতে, কুপার জীবনের কঠিন সিদ্ধান্তের মুখমুখি । ফিরতে পারবে এমন কোন নিশ্চয়তা নেই । আর ফিরলেও এখন সবকিছু যেমনটা আছে তা থাকবেই না (ঐ যে সময়ের লুকচুরির কারনে)। মেয়ে মারফ বাবা কে যেতে দিবেই না । ভূত এসে বলে যাচ্ছে বাবাকে যেন না যেতে দেয় ।


বাবা মেয়েকে আশ্বস্ত করছেন, আমি যখন ফিরব তখন আমি তুমি একই বয়সের থাকব । মেয়ের কোন আবেগই বাবাকে ফেরাতে পারে না, কারন এই মারফদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে তাকে এই ত্যাগ করতেই হবে ।



স্পেস শিপে বাবা, মেয়ে অভিমানে কখনো ভিডিও চ্যাটে ও আসে না ।



এর পরের গল্প - অপেক্ষার, আবেগের, ভালবাসার, বিচ্ছেদের, ত্যাগের, প্রতারনার, হতাশার, এডভেঞ্চার, সাসপেন্সের ।



*সিনেমা দেখতে দেখতে একটা প্রশ্ন মাথায় ঘুরবেই, বাবা মেয়েতে কি দেখা হবে না ? হয়তো ভাবছেন দেখাতো হবেই । সিনেমা বলে কথা । কিন্তু এখানেই আলাদা কিছু আছে এই সিনেমায় ।
*কুপার কি কোন প্রতারনার ফাঁদে আটকেছেন, সে কি অনেক বড় থিউরির ঘিনিপিগ?
* কুপার কি সফল হবে । সে কি পারবে অনাগত প্রজন্মের জীবন রক্ষা করতে?

কথা দিলাম, সাইন্সের ওই সব থিউরি না বুঝে, সাইন্স ফিকশন দেখতে বসেও চোখের পানি আটকে রাখতে পারবেন না । তাই বলে হিন্দি সিনেমার মত সিনেমা শেষে নয়। বিভিন্ন সময় এই সিনেমা আপনার আবেগকে ছুঁয়ে যাবেই । অসাধারন একটা সিনেমা ।
সাইন্স ফিকশন দেখতে বসে চোখের পানি !
হ্যাঁ ! তাই ।

**** সিনেমা শেষে খেয়াল করে দেখবেন । বুকের ভিতরে খুবই অল্প কিন্তু তিব্র একটা হাহাকার কাজ করছে কি না ?
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×