ইচ্ছা থাকলে কী না সম্ভব! তারপরও
কথা থেকে যায় কিন্তু ফের এ কথা প্রমাণ করলেন
মিয়েকো নাগাওকা। ১০০ বছরের জাপানি মহিলা ১৫০০
মিটার সাঁতরে পার করেছেন।
তাও আবার ১ ঘণ্টা ১৫ মিনিট ৫৪.৩৯ সেকেন্ডে। গতকাল
মাতসুয়ামায় আয়োজিত একটি সাঁতার প্রতিযোগিতায় এ
বয়সে ১৫০০ মিটার সাঁতার কেটে সবাইকে চমক লাগিয়ে
দিয়েছেন তিনি।
এরচেয়েও আশ্চর্যের বিষয় হলো- ৮২ বছর বয়সে তিনি প্রথম
সাঁতার কাটা শুরু করেন। প্রথমে সাঁতারের কিছুই
জানতেন না তিনি। ৮২ বছর বয়সে হাঁটুতে আঘাত লাগার
পরই তিনি সুইমিং পুলে আসতেন শরীরচর্চা করতে। এরপরই
নিজের প্রচেষ্টাতেই একা একাই সাঁতার শিখতে শুরু
করেন তিনি।
তাছাড়া তিনি জাপানের বিশেষ নৃত্যশৈলী একটি
‘নোহ’-এর শিল্পী। সেইকারণেও তাড়াতাড়ি তার সুস্থ
হয়ে ওঠার প্রয়োজন হয়ে পড়েছিল। এটিও তার সাঁতার
শেখার অন্যতম কারণ।
এ মুহূর্তে জাপানের প্রবীণতম সাঁতারু মিয়েকো। ৮৪ বছর
বয়স থেকে তিনি জাপানে এই বিশেষ সাঁতার
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছেন। ৮৮ বছর বয়সে
নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে একটি আন্তর্জাতিক
প্রতিযোগিতায় সাঁতারে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে
ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।
সেটিই ছিল তার আন্তর্জাতিক স্তরের প্রথম
প্রতিযোগিতা। ২০০৪ সালে ইতালিতে আয়োজিত ওই
প্রতিযোগিতায় তিনি ৫০ মি, ১০০ মি, ও ২০০ মিটার
ব্যাকস্ট্রোকে তিনটি রূপার মেডেল জেতেন।
৯০ বছর বয়সে ৮০০ মিটার ফ্রিস্টাইলে সাঁতার কেটে
জাতীয় রেকর্ড গড়ায় জাপান সরকারের তরফে তাকে
বিশেষভাবে সম্মানিত করা হয়।
তবে শুরুতে নিজের চেষ্টায় একা সাঁতার কাটলেও পরে
কোচের সাহায্যে প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি।
এখনো পর্যন্ত ২৪ টি বিশ্ব রেকর্ডের মালিক তিনি।
ভবিষ্যতে এই সংখ্যাটা বাড়ানোর লক্ষ্যে তরুণীর আদলে
এখনো কসরত চালিয়ে যাচ্ছেন এই শতোর্ধ্ব বৃদ্ধা।
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।