রাত ৩টায় ঘুম ভেঙ্গে গেলো হঠাৎ। দরদর করে ঘাম ঝরছে সারা শরীর থেকে, গোসল রীতিমতো। মাথার উপরে ফ্যানটা রীতিমতো স্থবির হয়ে আছে। কালও বোধহয় ডিজিটাল বাংলাদেশ নিয়ে কিছু একটা পড়ছিলাম পত্রিকায়। কোন এক মন্ত্রী মহোদয় তার ব্যক্তব্যে এ দেশকে গাছের মাথায় উঠিয়ে দিয়েছেন, অবশ্য এই ব্যাপারগুলো এখন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। মনে মনে মন্ত্রী মহোদয়ের বংশের শ্রাদ্ধ করে অপেক্ষায় রইলাম কখন পাখা ঘুরবে। এর মাঝে গাড়ীর প্যাঁ পুঁ তো আছেই কানে লেগে। শুনেছিলাম আবাসিক ভবন আর বানিজ্যিক ভবন এক জায়গায় থাকবেনা অথচ সেটা শোনা পর্যন্তই, ক্ষমতার পালাবদলের সাথে সাথে সেটা নিয়ে আর কেউ কোন উচ্চবাচ্চ্য করছেনা। সব সম্ভবের দেশ এই দেশের এই সম্ভবগুলো এমনিতে হয়নি, আমরাই অকালকুষ্মান্ড কিছু মানুষকে বারবার ক্ষমতায় আনছি, তারা আমাদের চাওয়াগুলোর মাথায় উঠে ইচ্ছেমতো জল ঢালছে, আর আমরা চেয়ে চেয়ে সেগুলো শুধু দেখেই যাই। সেদিন সারাদিন বাসাতেই ছিলাম, কাজ ছিলোনা তেমন। সকালে ঘুম ভাঙ্গলো ৬টায় বিদ্যুতের ফাজলামিতে। উঠে হাটাহাটি করলাম এঘর-ওঘর। বিদঘুটে গরমের সাথে বিদ্যূতের এই বিরামহীন ফাজলামিতে মেজাজ কতক্ষন ঠিক থাকে, ঘামছি চরমভাবে আর যথারীতি ডিজিটালাইজ করার কথা যারা বলেন, তাদের পিন্ডি চটকাচ্ছিলাম বসে বসে, টানা ২ ঘন্টা পরে এলো বিদ্যূৎ। ব্রেকফাষ্ট সেরে টিভির সামনে বসতে না বসতেই বিদ্যুৎ গেলো, এলো ১ ঘন্টা পরে। এভাবে সেদিন সারাদিনে মোট ৮ বার বিদ্যূৎ গেলো, সব মিলিয়ে টানা ১১ ঘন্টা ছিলাম বিদ্যুৎবিহীন। এভাবেই চলছে রাজধানীর মানুষের নিত্য জীবন। এবার আপনারাই বলুন, এই যখন অবস্থা, মনে মনে উনাদের বংশের শ্রাদ্ধ করে আমি কি খুব ভুল করেছি! চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে বেশ কিছু কারখানা প্লান্ট স্থাপন করে উৎপাদনে যেতে পারছেনা গ্যাসের অভাবে। প্রায় ৮০০০ কোটি টাকা খরচ করে সম্পন্ন হয়ে যাওয়া প্লান্ট মালিকরা প্রতিদিন মোটা অংকের লোকসান গুনছেন। লোন নিয়েছেন যারা, তারাতো ইতিমধ্যেই মাথায় হাত দিয়েছেন প্রতি মাসে ব্যাংকের সুঁদ গুনতে গুনতে। বিশেষজ্ঞরা আশার বাণী শোনানো বাদ দিয়ে দিয়েছেন। তারা বলছেন গ্যাসের মজুদ শেষ হয়ে আসছে, নতুন কোন এনার্জী সোর্স না পাওয়া গেলে আরো খারাপ অবস্থার আভাষ দিয়েছেন তারা। এই যখন অবস্থা, তখন ডিজিটালাইজেশন ফর্মুলা কাজে লাগিয়ে তারা কতটা সফল হতে পারবেন, সেখানে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায়। কিছুদিন আগে হঠাৎ ঘড়ির কাঁটা এগিয়ে দেয়া হলো, কারণ দেখানো হলো সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ সাশ্রয় করা। দিনে ১১/১২ ঘন্টা বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে আমাদের, কোথায় যাচ্ছে সাশ্রয়কৃত বিদ্যুৎ। আর যদি ঘড়ির কাঁটা বদলে কাজ না-ই হয়, তবে কেন এইসব রঙ্গরস। জনগন আপনাদেরকে ক্ষমতা না, দায়িত্ব দিয়েছে, আর দায়্ত্বি পালনে অক্ষম হলে পরিনতি তো সামনে আছেই। কেন যে আপনাদের পশ্চিমা দেশের পার্লামেন্টেরিয়ানদের মতো লজ্জা হয়না, অক্ষমতা স্বীকার করে সসম্মানে পদত্যাগ করেন না! সোহেল তাজ ঠিক কাজটাই করেছেন, এই সরকার ক্ষমতায় আসার পরপরই আইন-শৃংখলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, তাতে তার সরে যাওয়াটা অন্তত: কিছুটা হলেও দেখিয়ে দিয়েছে যে আত্মসম্মানবোধ নিয়ে এই ব্যক্তিবর্গের সাথে কাজ করাটা কত কঠিন। যেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারছেনা, গ্যাসের সংকট লেগেই আছে, সেখানে এই দেশকে ডিজিটালাইজ করার কথাটা কতোটা যুক্তিযুক্ত, সেটা আমার কাছে বোধগম্য না। কলকারখানা নিশ্চয়ই সোলারে চালাতে বলবেন না আপনারা, সেটা বললে আপনাদের মস্তিষ্ক বিভ্রাটজনিত ব্যাপারে মানুষের ধারণাটা পরিষ্কার হবে। লেখাটা শুরু করেছিলাম বিদ্যুৎবিহীন অবস্থায়, এখনো মাথার উপরে ফ্যানটা অনড় হয়ে আছে। কখন আসবে বিদ্যুৎ, আর কখন দু'চোখ বুজে একটু শান্তিতে ঘুমাবো, আর কখন দায়িত্বপ্রাপ্ত দায়্ত্বিহীনদের লজ্জা হবে,অপেক্ষা............................
গ্যাস+বিদ্যুৎ বিভ্রাট এবং ডিজিটালাইজেশন = আমরা....
তুরাগের ওপারে

একটি ফোনকল
রাত ২টা ৪৩ মিনিট।
তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন
মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।