আমার কোন গান সুরে-বেসুরে,
চাইলেও পারবে কি ভুলতে সেই সুর,
নেই আমি কোনখানে এখন অনেক দুর,
শুনবোনা তোমার গেয়ে ওঠা তখন,
অনেক কেঁদে ক্লান্ত এখন ডানপিটে এই মন....
মন যদি পড়ে থাকে কোন স্বপ্নবাড়ী,
দেখবে তার সবখানে আমার পায়চারী,
পুরনো স্যাঁতসেঁতে দেয়াল কথা বলে,
বেঁধে রাখা স্বপ্ন তোমার আঁচলে,
পাবেনা আমাকে ডাকলে পাশে তখন,
অনেক কেঁদে ক্লান্ত এখন ডানপিটে এই মন....
আমার জানালার কার্নিশে বসে সময়,
অনেক ঘুরে ক্লান্ত এখন শান্ত,ঘুমায়,
তোমার চারদিকে অনেক উচু দেয়াল,
চাইনা দেখতে আসুক ভাঁঙ্গার খেঁয়াল,
চাইনা থেমে যাক তোমার চলার ক্ষন,
অনেক কেঁদে ক্লান্ত এখন ডানপিটে এই মন....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

