দোলা দিয়ে যায় মনে বুনো রাজহাঁস,
একটা ময়ূর নাচে পেখম মেলে,
ভেজা জ্যোৎস্না ভেজায় সময় পেলেই,
একমনে অথৈ আবেগ একটা জীবন,
তোমার মাঝেই আমার স্বপ্নপুরণ...
এলোমেলো মন আলুথালু কেশ,
মনের গহীনে স্বপ্নআবেশ,
ঢুলু ঢুলু চোখ স্বপ্ন অপেক্ষায়,
বন্ধ কপাট তোমার জানালায়,
একমনে অথৈ আবেগ একটা জীবন,
তোমার মাঝেই আমার স্বপ্নপুরণ...
খুনসুটিভরা সোনারোদমাখা,
মূহুর্তগুলো মেলে পাখা,
দখিনা হাওয়ায় উড়ে যায় চুল,
দুষ্টুমি মনে ভুলে সব ভুল,
একমনে অথৈ আবেগ একটা জীবন,
তোমার মাঝেই আমার স্বপ্নপুরণ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

