বৃত্তবন্দী সময় চোখ করে ছলছল,
কপট রাগে সব হয়ে যাবে লোপাট,
জীর্ন মানবতা ডুবে যায় গভীরে হঠাৎ,
সুখতলি ক্ষয়ে যায় হেটে চলে বেকার,
দিন-রাত একই চারিদিকে আঁধার আর আঁধার,
ভালোবাসা নেই শুন্য মনের ঘরে,
টুপটাপ দু'এক ফোঁটা জল আছড়ে পড়ে,
দিন গোনে মা সুখস্বপ্নে,
সুখপাখি দৌড়ে পালায় অরণ্যে....
একফাঁলি চাঁদ আঁধার রাতে,
তাকিয়ে দেখে শুণ্যতাকে,
একসাথে আবাস দুঃখ-সুখে,
নীরব কাব্য নিথর বুকে,
হারানো দিন ফিরে আসে অচেনা রুপে,
হাত ধরে টানাটানি মৃত্যুকূপে,
ভালোবাসা নেই শুন্য মনের ঘরে,
টুপটাপ দু'এক ফোঁটা জল আছড়ে পড়ে,
দিন গোনে মা সুখস্বপ্নে,
সুখপাখি দৌড়ে পালায় অরণ্যে....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

