বুঝবেনা এখন সে কি যে ভুল-সঠিক,
কিছু সময়ের জন্য সে হতে পারে মাতাল,
খোঁজে সবকিছু আকাশে নীচে পাতাল,
কিছু বুকভরা হাহাকার সাথেই থাকে,
কিছু জীবনকে আঁধার থামিয়ে রাখে....
এতো মানুষের মাঝেও আমি একা,
যায়না বোঝা কিছুতেই এভাবে থাকা,
মন মন্দিরে বাজেনা সকালে ঘন্টা,
এতোটা পথ এভাবে যায়না একা হাঁটা,
কিছু বুকভরা হাহাকার সাথেই থাকে,
কিছু জীবনকে আঁধার থামিয়ে রাখে....
হেঁটে চলা পথিক আর দাড়িয়ে আমি,
যদিও সমান দূরত্বে সরলরেখায় থামি,
বহু পুরনো সভ্যতার গায়ে জমা ময়লা,
সময়ের সাথে সাথে সব পুড়ে কয়লা,
কিছু বুকভরা হাহাকার সাথেই থাকে,
কিছু জীবনকে আঁধার থামিয়ে রাখে....
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



