হাঁটছে তো হাঁটছেই শামছুল, থামাথামি নেই। কিভাবে থামবে, কাল যে ঈদ। আজ শহরের দোকান থেকে তাড়াতাড়ি কাপড়-চোপড় কিনে গঞ্জে ফিরতে হবে। যত তাড়াতাড়ি ফেরা যাবে, তত বেশী সময় পাওয়া যাবে বিক্রির জন্য, আর বিক্রি যত বেশী হবে,ততো লাভ। এখান থেকে প্রায় ২ কিলোমিটার দূরে থানা সদর। সেখান থেকে বাসে প্রায় ৪০ কিলোমিটার গেলে জেলাশহর। থানা সদর পর্যন্ত ভ্যানে যেতে পারতো শামছুল কিন্তূ সেখানেও ১০ টাকা, ঐ টাকাটা বাঁচাতে পারলেও লাভ। দুই ছেলেমেয়ে আর সোহাগীকে নিয়ে যে স্বপ্ন দেখে শামছুল, সেগুলো আকাশচুম্বী না হলেও অধরাই এখনো। গঞ্জে নিজের একটা দোকান, তিনবেলা পেটপুরে খাওয়া, এইটুকুই। হাটে রাস্তার মধ্যে বসে হাঁক দিতে আর ভালোলাগেনা।
সেই প্রায় একযুগ আগে সোহাগীকে ঘরে এনেছিল শামছুল। টানাটানা চোখ আর শ্যামবর্নের সোহাগীর চোখে স্বপ্নের পসরা সাজিয়ে দিয়েছিল শামছুল কিন্তূ ঐ পর্যন্তই, স্বপ্নগুলো স্বপ্নই থেকে গিয়েছে। ঐ তো প্রায় এসে গিয়েছে, আর ৫ মিনিট হাটলেই হবে। ১০ টাকা বাঁচানো নিয়ে কথা, কমতো না! গাড়ীতে উঠে জানালার পাশে একটা সিট নিয়ে বসে শামছুল, বাইরের দিকে তাকিয়ে নিজের মনেই স্বপ্ন আঁকতে থাকে সে, ঝাঁপসা হয়ে আসে দু'চোখ। দুই ছেলেমেয়ের জামা-কাপড়, বউয়ের জন্য শাড়ী আর কিছু সেমাই, পায়েস। কবে যে নিজের একটা দোকান হবে। স্বপ্ন দেখেই চলে শামছুল।
গাড়ী ছাড়বে এখনো প্রায় ১৫ মিনিট পর, ৭টায়। কন্ডাকটর-হেলপার মিলে জোরে-শোরে হাঁক মেরে চলছে, সাথে অবলা বাসের গায়ে চড়-থাপ্পড় তো চলছেই। দেখতে দেখতে কানায় কানায় পূর্ণ হয়ে গেলো গাড়ী; অবশ্য হেলপার এখনো "খালি গাড়ী-খালি গাড়ী" বলে চেঁচিয়েই যাচ্ছে। এতে অবশ্য ক্ষতি নেই, এই খালি (?) গাড়ীতেই এখনো গোটা বিশেক লোক অন্তত: উঠবে। কন্ডাকটর এলো, ৩০ টাকার ভাড়া ২৫ টাকা দিলো সে, অবশ্য কন্ডাকটর দু'চার কথা বলেছে। তা বলুক না ক্ষতি কি, ৫ টা টাকা তো বাঁচলো।
রাস্তার পাশের গাছগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে পৌছে গেছে শহরে। নামছে সবাই এক এক করে। শহরের বিল্ডিংগুলো দেখলে প্রান জুড়িয়ে যায়, কি সুন্দর করে সাজানো সব, নিখুঁত। ছোটবেলায় শুনতো শামছুল তার বাবার মুখে শহরে নাকি হুর-পরীরা থাকে। শামছুল হুর-পরী না দেখলেও তাদের মতোই সুন্দর শহরের মেয়েদের দেখে আর ভাবে, সোহাগীকে ওইরকম একটা কাপড় কিনে দেবে সে। কত সুন্দর সুন্দর কাপড় পরে ওরা, কত সুন্দর লাগে। সোহাগীও দেখতে কম কিসে, শুধু রংটা যা একটু চাপা। মনে মনে সাত-পাঁচ ভাবে শামছুল। কি-ই বা করবে, মার্কেট এখনো খোলেনি, একটু আগেই চলে এসেছে বোধহয় সে। অসুবিধা নেই, শুরুতে কেনাকাটা করে তাড়াতাড়ি ফিরতে পারলেই হবে।
পেটে কিছু পড়েনি, খিদেয় চোঁ চোঁ করছে পেট রীতিমতো। সামনের দোকান থেকে ২ টা টোস্ট আর ২ গ্লাস পানি খেয়ে নিল শামছুল। যাক, আপাতত তো পেট একটু শান্ত হলো।
দোকান খুলছে ধীরে ধীরে, শামছুল শুরুতেই ঢুকে গেলো এক দোকানে। একের পর এক দোকান ঘুরে কিনলো সব। ফেরার পালা এইবার। মালামাল নিয়ে অপেক্ষা করার একপর্যায়ে এলো গাড়ী। মালামাল রাখতেই ২ সিট লাগলো, নিজে বসলে ৩ সিট, তাই সে দাড়িয়ে থাকলো। এইটুকু রাস্তা, কি আর হবে, কয়টা টাকা তো বাঁচবে। দাড়িয়েই স্বপ্নের ঘোরে হারায় শামছুল বারবার। পৌছেই ছেলেকে নিয়ে বসে যাবে হাঁক-ডাকে। ছেলে হাঁকবে আর সে দরদাম,বিক্রি করবে। হঠাৎ কিছু বোঝার আগেই এক'মূহুর্তের জন্য এলোমেলো মনে হলো সব। প্রচন্ড এক ধাক্কা, তারপরেই সব শেষ।
হুড়োহুড়ি পড়ে গিয়েছে চারপাশে, একপাশে কয়েকটি নিথর দেহ সাজিয়ে রাখা। কয়েকজন পুলিশ কিছু টুকছেন কাগজে আর কয়েকজন আহতদের নিয়ে যাচ্ছেন হাসপাতালে। শামছুল হা করে তাকিয়ে দেখছে সব, কেউ এগিয়ে আসছেনা তার দিকে, ঘিরে আছে তার মতো আরো ৫জনকে কিছু মানুষ। লাশ ৬টা, আহত ২৩ বলছেন পুলিশ অফিসার পাশেরজনকে। অনেক জোরে চিৎকার করে ডাকছে শামছুল কিন্তূ কেউ শুনতে পাচ্ছে বলে মনে হচ্ছে না। কয়েকজন তাদেরকে চেলে ফেলে দিল একটা ট্রাকমতো গাড়ীর ডিকিতে। হাসপাতালের বারান্দা থেকে সবার দেহ নিয়ে যায় স্বজনরা কিন্তূ শামছুল দিনের পর দিন অপেক্ষায় থাকে কেউ আসে না। কয়েকদিন পর বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয় শামছুলকে।
জানা হয়নি শামছুলের কেমন হয়েছিল সোহাগীর ঈদ, কেমন আছে তার পূর্ণযৌবনা বউ, তার দুই'সন্তান।
আলোচিত ব্লগ
Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।