সমাজটা কেমন যেন, বড়-ছোট কোন পার্থক্য নেই।
বড়দের সম্মান নেই , ছোটদের প্রতি স্নেহ নেই।
সমাজে জ্ঞানীর কোন সম্মান নেই, কোনো মূল্যায়ন নেই।
সকলের দিকে তাকালে মনে হয় যেন তারা কোন ঘোরের মধ্যে বসবাস করছে। সবাই যেন টাকার পিছনে ঘুরছে। শিক্ষা-দিক্ষা, চাকরি-বাকরি, বিচার-আচার, ব্যবসা- বানিজ্য সব খানে যেন টাকার খেলা। টাকা আছে, সম্মান আছে। চাই যত বড় মদ খোর হোক না কেন। করুক না সে দূর্নীতি। করুক সে ঘুষের কারবার, চুরি - বাটপাড়ি, খুন-খারাবি, জুলুম-নির্জাতন। হোক সে অন্যায়ের গুরু।
জ্ঞানী বলতে জনগণ যেন তাদেরই বুঝে।
ফলাফল! সে নিজেও ধ্বংস হল অন্যকেও ধ্বংস করল।
বড়দের সম্মান না থাকার পেছনে আমাদের বড়রাই দায়ি। তারা ছোটদেরকে তাদের কাতারে নিয়ে এসেছে। তারা জ্ঞান-বিজ্ঞান বলতে কিছু বুঝে না। তারা প্রত্যেকেই বুঝে নিজের স্বার্থ। হোক তা অন্যায়।
বড়দের মাঝে অনৈক্যের ফলে সমাজে বাড়ছে খুন-খারাবি, ধর্ষন-নির্যাতন। কে দেখবে ? কে শুধরাবে ?
খুনিদের যেন সম্মান দিনকে দিন বাড়ছেই, ধর্ষনকারীরা যেন আরো পুরষ্কৃত হচ্ছে।
নির্যাতনকারীরা আরো নির্জাতন করার সুযোগ পাচ্ছে।
নির্যাতিতরা নির্যাতিত হচ্ছে।
তাই আর নয় এ সমাজ , পাল্টাতেই হবে। নিজেকে, সকলকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




