আমার মামা সহজ সরল মানুষ, সোজা না বুঝলেও উল্টাটা ঠিকই বুঝেন। তিনি খুব করে আমাকে ধরতেন, তুমি শুধু মানুষে সাথে কিছু সময় যোগাযোগ রক্ষা করবা, এটাই তোমার কাজ। মাসে বেতন পাবা। দাও এবার তোমার ভোটার আইডি ফটোকপি দাও।
আমি বলতাম মামা, আমি জানি এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ ব্যবসা না।
মামা তিরষ্কার করে বলতেন, তোমরা হুজুররা জায়েজ নাই জায়েজ নাই করে কখনোই আগাতে পারবা না। পিছনেই থাকবা।
যখন মামার ডেসটিনি ধরা খেল তখন মামার বিনিয়োগ কম থাকায় মামা ৭৫০০০ টাকা ধরা খেলেন। এখন মামা পেরেশান হয়ে একেক জনকে দোষান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


