somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাসান ইমতি
হাসান ইমতির জন্মস্থান ফরিদপুর, বর্তমান বাসস্থান উত্তরা, ঢাকা। তিনি মূলতঃ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে লেখালেখি করে থাকেন। এ ধারায় কবিতা ভিত্তিক সাইটের ভেতর রয়েছে বাংলা কবিতা, কবিতা ক্লাব, কবিতা ইবারয়ারি, গল্প কবিতা, বাংলার কবিতা ইত্যাদি এবং ব্লগের ভেতর সাম

সত্য থেকে শুরু হওয়া একটি কাল্পনিক কথোপকথন

২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেঃ আচ্ছা বলত ইংরেজি নাটকের জনক বলা হয় কাকে ?

আমিঃ কেন, উইলিয়াম শেক্সপীয়ার ।

সেঃ তুমি কি করে জানলে ?

আমিঃ তুমি আগে বল, তুমি কি ভাবে জানলে ?

সেঃ কেন, ফেসবুক থেকে ।

আমিঃ হুম, খুব ভালো ।

সেঃ এবার বল, তুমি কি করে জানলে ?

আমিঃ কেন, শেক্সপীয়ারের থেকে ।

সেঃ মানে, সেটা আবার কি রকম ?

আমিঃ শেক্সপীয়ারের লেখা কাছ থেকে ।

সেঃ সেটা কিভাবে ?

আমিঃ স্কুল জীবনেই শেক্সপীয়ারের অনেক লেখা আমার পড়া হয়ে যায়, এই মুহূর্তে হ্যামলেট,কিং লিয়ার, ওথেলো, ম্যাকবেথ, জুলিয়াস সিজার, টুয়েলফথ নাইট, রোমিও আন্ড জুলিয়েট, টেম্পেস্ট, মার্চেন্ট অব ভেনিস, ট্রিমিং অফ দি শ্রু সহ আরও কিছু বইয়ের নাম মনে পড়ছে ।

সেঃ বাহ, স্কুল জীবনেই এতো কিছু !

আমিঃ না, সব স্কুল জীবনে নয়, স্কুল জীবনে প্রথমে কিছু অনুবাদ বই দিয়ে পড়া শুরু করেছিলাম পড়ে মূল বইও বেশ কিছু পড়েছি ।

সেঃ তাহলে তো তুমি শেক্সপীয়ারের অনেক বড় একজন ভক্ত ও পাঠক । স্কুল জীবনে শেক্সপীয়ারের এতো বই কিভাবে পেলে ?

আমিঃ আমি, আসলে সেরকম কিছু না, আমার এক আত্মীয়া ছিলেন ইংরেজি সাহিত্যের ছাত্রী । উনার কল্যানে শেক্সপীয়ারের অনেক বই বিনা আয়াসে হাতের কাছে পেয়ে যাওয়াতেই পড়া হয়ে গেছে ।

সেঃ সেরকম কিছু না মানে কি ? শেক্সপীয়ারের লেখা তোমার ভালো লাগেনি ?

আমিঃ গ্রীক দার্শনিক এরিস্টটল একই সঙ্গে ভাষাত্বত্ত, সাধারণ জ্ঞান, দর্শন, গনিত, জীব বিজ্ঞান, রসায়ন, পদার্থ বিজ্ঞান, ধর্ম, রাজনীতি, অর্থনীতি সহ আরও বহু বিষয়ে পারদর্শী ছিলেন ।

সেঃ শেক্সপীয়ার ভালো লাগা না লাগার সাথে এরিস্টটলের কি সম্পর্ক ?

আমিঃ আসলে এরিস্টটলের আমলে জ্ঞান বিজ্ঞানের
সমস্ত শাখা ছিল মূলত প্রাথমিক পর্যায়ে । বলতে গেলে একেবারে শূন্য বা ফাঁকা । তাই উনার একার পক্ষে এক জীবনে এতো বিষয়ে অবদান রাখা সম্ভব হয়েছে । আজ একজন মানুষ তার সারা জীবনের চেষ্টায়ও জ্ঞান বিজ্ঞানের একটি শাখার সমস্ত বিদ্যমান জ্ঞান অর্জন করতে পারে না, শাখা বাদ দিলাম, কোন কোন ক্ষেত্রে একটি উপশাখার সমস্ত জ্ঞান অর্জন করাও তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না । উদাহরণ হিসাবে চিকিৎসা বিজ্ঞানের একটি উপ শাখা Genetics বা প্রকৌশল বিদ্যার একটি শাখা Artificial Intelligence এর কথাই বলা যেতে পারে । কোন মানুষের পক্ষে তার সমগ্র জীবনের সাধনা দ্বারা এর কোন একটির সমগ্র জ্ঞান আহরণ সম্ভব নয় ।

সেঃ তুমি কি তাহলে বলতে চাইছ এরিস্টটলের মত শেক্সপীয়রের আমলেও সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ ছিল না তাই উনার পক্ষে এই অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে ।

আমিঃ এটাতো অবশ্যই কিছুটা সত্যি, তবে আমি সরাসরি এ কথা বলবো না, কারন সাহিত্যের প্রতিটি শাখা কোন না কোন সময়ে এভাবেই কারো কারো একক বা যৌথ প্রচেষ্টায় সমৃদ্ধ হয়েছে ।

সেঃ তবে তুমি কি বলতে চাও ?

আমিঃ আসলে শেক্স পীয়ারের নাম শুনে যে মুগ্ধতা নিয়ে উনার লেখা পড়তে গিয়েছিলাম সেটা আমি ধরে রাখতে পারিনি । উনার লেখার ধরন, কাহিনী বিন্যাস বা অন্তিম পরিণতি আমার হৃদয় ছুঁয়ে যেতে পারে নি ।

সেঃ কেন কেন ?

আমিঃ যে স্বাভাবিক স্বতঃস্ফূর্ততায় কোন লেখা হৃদয় ছুঁয়ে যায় তা উনার লেখায় আমি পাইনি, অতি নাটকীয় বা আরোপিত বলে মনে হয়েছে উনার লেখাকে, আর কমেডী ও ট্র্যাজেডি নামে উনি নাটকের যে দুটি ধারা তৈরি করার চেষ্টা করেছেন তাও বাস্তবসম্মত নয় । বাস্তর সাধারণত এর মাঝামাঝি একটি মধ্যবর্তী পথ দিয়ে চলে । কোন গন্তব্যই চুড়ান্ত নয়, জীবনের যাত্রা পথে ঘটনা প্রবাহে বদলে যেতে পারে জীবনের গন্তব্য, তাই চূড়ান্ত মিলনাত্মক বা বিয়োগান্তক কোন ব্যাপার জীবনে থাকতে পারে না ।আমি আমার কথা বললাম, এটি আমার একান্ত নিজস্ব কথা, কেউ কেউ হয়তো এ বিষয়ে আমার সাথে একমত নাও হতে পারেন, সে বিষয়ে আমার কিছু বলার নেই।

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×