somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাসান ইমতি
হাসান ইমতির জন্মস্থান ফরিদপুর, বর্তমান বাসস্থান উত্তরা, ঢাকা। তিনি মূলতঃ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে লেখালেখি করে থাকেন। এ ধারায় কবিতা ভিত্তিক সাইটের ভেতর রয়েছে বাংলা কবিতা, কবিতা ক্লাব, কবিতা ইবারয়ারি, গল্প কবিতা, বাংলার কবিতা ইত্যাদি এবং ব্লগের ভেতর সাম

কিংবদন্তী

১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয়তমা, না এটা আসলে কোন কবিতার এপিটাফ নয়,
এটা নয় কোন পাতানো শব্দ বীজের অলীক ছায়ানট,
নিয়তির বেলাভূমিতে আমি ক্রমাগত লিখে চলেছি তোমাকে,
তোমার তোমাকে, আমার তোমাকে, একাকার বানভাসি সুখে,
আমি দুহাতে বেঁধেছি ভালোবাসা, আমি বুনে চলেছি মহাকাল,
চোখের সৃষ্টিতে, মনের বৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে,
তোমার ঝর্নাতলায় ধরে রেখেছি প্রথম কৈশোরর রেণু,
তোমার মুখ আমার স্বপ্নের আকাশ নীলে ওড়া রামধনু,
না না, এ নৈবেদ্যে তুমি এমন কালবোশেখি হেসো না,
এলোকেশে এমন বেপরোয়া মাতাল সমীরণ এনো না,
তুমি খুব ভালো জানো, জানো তোমার হাসির দমকে
আমার কবিতার পাতাগুলো কেমন পুরুষ হয়ে ওঠে,
তোমার দীঘল চুলের গোপন মৌ ডাকে কেমন করে
ঈর্ষাকাতর হয়ে ঝুল বারান্দার বাড়ে রাতের বয়স ।

প্রিয়তমা, তোমার বাঁকা অধরের শতদল মেঘমালায়
আজ আবার খেলা করুক সেই পুরনো বৃষ্টির ভ্রূকুটি,
তোমার চিবুক ছুঁয়ে বয়ে যাক রহস্যের উদ্ধত নদী,
তোমার প্রলম্বিত আঙ্গুলের অহম আজ স্পর্শ করুক
আমার পরাজিত মধ্যপ্রদেশের না বলা সেইসব অন্ধকার,
চিবুকের শয্যা থেকে দু কদম বেড়ে সুডৌল ধুকপুক,
সেখান থেকে আরও কিছুটা নেমে বিশ্বাসের ঘাসজমিন,
অন্নদাতা কৃষকের ঘর্মাক্ত সৃষ্টির ইতিহাস অধিকারে নিয়ে
আমি তোমার আলিঙ্গনে আদিগন্ত লুট হয়ে যেতে চাই,
আমি কুলভাঙা কান্নায় নিঃশেষে নদী হয়ে যেতে চাই ।

প্রিয়তমা, সারস চোখের আরশিতে আরেকটু আগুন জ্বালো,
এই তৃষিত বুকের যমুনায় ভাসাও তোমার সর্বনাশের ভেলা,
তোমার অপাপবিদ্ধ ঠোঁট ছুঁয়ে যাক আমার লবন সীমানা,
হাতে হাত রেখে চলো যুগলবন্ধী আমরা ক্রমশ ঢুকে যাই
ভালোবাসার অনন্ত কবিতার শরীরে, ভীর থেকে গভীরে,
চলো তুমি আমি মিলেমিশে হয়ে যাই আজ জীবন্ত কবিতা,
নষ্ট বিস্ময়ের বিপরীতে আমরা হয়ে রই আরেক কিংবদন্তী ।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রের ভুলের মূল্য কি তবে শিশুদের জীবন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪


যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×