somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাসান ইমতি
হাসান ইমতির জন্মস্থান ফরিদপুর, বর্তমান বাসস্থান উত্তরা, ঢাকা। তিনি মূলতঃ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে লেখালেখি করে থাকেন। এ ধারায় কবিতা ভিত্তিক সাইটের ভেতর রয়েছে বাংলা কবিতা, কবিতা ক্লাব, কবিতা ইবারয়ারি, গল্প কবিতা, বাংলার কবিতা ইত্যাদি এবং ব্লগের ভেতর সাম

জনি

২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উনি বাম পা একটু টেনে টেনে হাটেন । শরীরচর্চা শিক্ষকের জন্য এটি একটি অযোগ্যতা হিসাবে বিবেচিত হবার কথা । শফিক স্যারের ক্ষেত্রে সেটা হয় না । এই পদ আলোকিত করে স্যার আমাদের স্কুলে আছেন বহুদিন । জানা যায় একসময় উনি ভালো ফুটবলার ছিলেন, এখনো উনি ফুটবল ভালোবাসেন । পায়ের এই সমস্যাটা ফুটবলের কাছ থেকে ভালোবাসার প্রতিদান স্বরূপ পাওয়া। এ নিয়ে উনার থেকে আমরা অবশ্য কখনো কোন অভিযোগ শুনিনি । আর পায়ে সমস্যা থাকলেও উনি উনার কাজে খুব দক্ষ, কাজের বাইরে উনি কথাও বলেন খুব কম ।

আমাদের স্কুলটা ছিল কোএডুকেশন । আমি ছিলাম আমাদের ক্লাসের ফার্স্টবয়, এজন্য স্যার ও ছাত্র ছাত্রীদের আলাদা মনোযোগ ও ভালোবাসা পেয়ে আমি বরাবর অভস্ত্য ছিলাম । এই ক্ষেত্রেও শফিক স্যার এক ব্যতিক্রম, উনার চোখে আমি কখনো আমার জন্য আলাদা করে ভালোবাসার বা স্নেহের প্রকাশ দেখিনি । শুধু একদিন শরীরচর্চা ক্লাসে উনি আমাকে একান্তে ডেকে বলেছিলেন, আমি যদি তোমাকে “জনি” নামে ডাকি তাহলে কি তোমার কোন আপত্তি আছে । স্যার বরাবর খুব গম্ভীর মানুষ তাই কৌতুহল জাগলেও আমি উনার এই ইচ্ছের কারণ জিজ্ঞাসা করার সাহস পাইনি, শুধু মাথা নেড়ে নীরব সম্মতি জানিয়েছি । নতুন একটা নাম পেছে সে সময় এক ধরনের ভালোলাগাও তৈরি হয়েছিল । এরপর থেকে স্যার আমাকে “জনি” নামেই ডাকতেন । কেন উনি আমাকে জনি ডাকতে চেয়েছেন সে রহস্য আমি স্কুল জীবনে আর ভেদ করতে পারিনি । এই স্কুলে আমি তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছিলাম, পরে ভর্তির সুযোগ পেয়ে শহরের নামকরা সরকারী স্কুল ফরিদপুর জেলা স্কুলে চলে যাই । এই স্যারের প্রতি অজানা এক কারণে আলাদা একটা টান রয়ে গিয়েছিল, অনেকদিন বাদে একবার পুরনো স্মৃতির টানে ফিরে গিয়েছিলাম আমার বাল্যের সেই স্কুলে, পুরনো স্যারদের কাউকে কাউকে পেলেও শরীরচর্চার শফিক স্যারকে দেখলাম না স্কুলে । উনার কথা জানতে চাইলে পুরনো দপ্তরী জয়দেব জানালো আমি স্কুল ছেড়ে চলে যাবার কিছুদিন পরেই শফিক স্যারও নাকি স্কুল ছেড়ে চলে গিয়েছেন । চলে যাওয়ার কারণ বা কোথায় গিয়েছেন জানতে চাইলে সে জানালো, শেষের দিকে স্যারের মাথায় গণ্ডগোল দেখা দেয়াতে উনার স্ত্রী উনাকে নিয়ে গ্রামে ফিরে গিয়েছেন, মাথায় গণ্ডগোল দেখা দেবার খবরে বিস্মিত হয়ে কারণ জানতে চাইলে সে জানালো, ওমা তুমি জানো না, এটা তো তুমি স্কুলে থাকার সময়ের ঘটনা, স্যারের ছেলে জনি, যে দেখতে আর বয়সে অনেকটা তোমার মতোই ছিল, পানিতে ডুবে মারা যাবার পর থেকেই স্যারের মাথায় সমস্যা দেখা দিয়েছিল, পরে সেটা বেড়ে যাওয়াতে উনাকে নিয়ে উনার স্ত্রী গ্রামের বাড়ীতে ফিরে গিয়েছেন । জনি নামের রহস্য উদঘাটন হলেও আমি আর কখনো স্যারের কোন খোঁজ পাইনি। যেখানেই উনি থাকুন না কেন ভালো থাকুন, পরিপূর্ণ থাকুন ।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×