somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাসান ইমতি
হাসান ইমতির জন্মস্থান ফরিদপুর, বর্তমান বাসস্থান উত্তরা, ঢাকা। তিনি মূলতঃ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে লেখালেখি করে থাকেন। এ ধারায় কবিতা ভিত্তিক সাইটের ভেতর রয়েছে বাংলা কবিতা, কবিতা ক্লাব, কবিতা ইবারয়ারি, গল্প কবিতা, বাংলার কবিতা ইত্যাদি এবং ব্লগের ভেতর সাম

ঈশ্বরের সাথে এককাপ কফি

২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিকেলের বিষণ্ণতা ভাঙছে কফির ধোঁয়া,
মুখোমুখি বসে আমি ও ঈশ্বর,
এই দৃশ্যটি পরাবাস্তব হতে পারতো, হয়নি,
মানুষের মাঝেই বাস করেন মহামহিম ঈশ্বর,
ঈশ্বর নাক চুলকে একটু লাজুক হেসে বললেন,
আমি অ্যামেরিকান এক্সপ্রেসো ছাড়া খাই না,
ভাগ্যিস এখানে কোন সাংবাদিক নেই,
থাকলেই শুরু হয়ে যেত মারণ প্রশ্নবাণ,
অ্যামেরিকান এক্সপ্রেসোর কি ক্ষমতা, কি ক্ষমতা !
যেন পক্ষপাতের কোন বিধিলিপি ঈশ্বরের নয়,
সব দায় অ্যামেরিকান এক্সপ্রেসোর !

ঈশ্বর আবার একটু লাজুক হেসে বলে ফেললেন,
আমার কিন্তু ডানহিল ছাড়া একদম চলে না,
ইঙ্গ মার্কিন সাম্রাজ্যবাদের গোপনাঙ্গ না খুড়ে
আমি সহাস্যে বললাম, ডানহিল তো অনেক খেয়েছ,
এবার একটা পাতার বিড়ি খেয়ে দেখো ঈশ্বর
একদম মাটির গন্ধ পাবে, তাজা ঘামের গন্ধ পাবে,
ডানহিল তোমাকে যা কোনদিন দিতে পারেনি, পারবে না,
ঈশ্বর নাক কুঁচকে নিরুত্তর রইলেন, যেমন থাকেন,
ইতর জনের বেলায়, সব সময়, অভ্যেস হয়ে গেছে ।

এদিক ওদিক তাকিয়ে বুক হাট করে খোলা দরোজা,
হাওয়া আসা যাওয়ার জানালার শার্শিতে দিগন্তের চোখে
চোখ পড়তেই ঈশ্বর যেনো একটু জড়সড় হয়ে উঠলেন,
একটু উশখুশ করে ষড়যন্ত্রীর মত নিচু গলায় বললেন,
ঘরের সদর দরোজাটা এবার চুপিসারে বন্ধ করে দাও,
জানালার কপাটগুলো সব আলগোছে ভিজিয়ে দাও,
তোমরা বড় বর্বর, ঠিকঠাক প্রাইভেসির মানে বোঝ না,
কিছু কথা আছে, গোপন, খুব গোপন, খুব, খুব, খুব ।

দুপুরের অন্তর্বাস খুলে সময় এখন সবে সতেরোর তরুণী,
দরোজার ওপাশে শুয়ে আছে মধুরিমাদের সুখ বাড়ী,
জানালার চোখে চোখে রেখে ছোঁয়া যায় হাসি কান্না,
এমন সময়ে কিছুতেই কোন দরোজা বন্ধ করা যায় না,
কোন জানালায় খিল দেয়া যায় না, ঈশ্বরের জন্যেও নয়,
আমি বললাম এই দরোজা এখনই বন্ধ হবার নয়,
জানালার আরশিতে বেঁচে আছে প্রিয় পড়শির মুখ,
যা বলার আছে বলে ফেল, এখনই, এখানেই, এভাবেই,
আজ নয় তো, আর কোন দিন নয়, নয়, নয় ,নয়
একটু কাঁচুমাচু ঈশ্বর অনিচ্ছাসত্ত্বে জানতে চাইলেন,
এই ঘরজুড়ে যে উথাল পাথাল মৌগন্ধ আকুল করে দিচ্ছে,
সিদ্ধির নেশায় আমি গতবার ঠিক বুঝে উঠতে পারিনি
ওটা কি কোন কুমারী মেয়ের বুকের গন্ধ না অন্যকিছু ?
নিষিদ্ধ পল্লীর কোন রমণী শরীরেই তো আমি কোনদিন
এমন মাতাল করা কাঁঠালচাপা গন্ধের আমন্ত্রণ পাইনি ?

না, ঈশ্বরের কোন দোষ নেই, দোষ থাকে না, না, না, না,
মধুরিমাদের গন্ধশুদ্ধ সস্তায়, খুব সস্তায় বিকিয়ে দিলেও না,
মূর্খ মানুষ, সব দোষ তোমার, ঈশ্বরের ভেদ তোমার অগম্য ।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩০
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×