somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাসান ইমতি
হাসান ইমতির জন্মস্থান ফরিদপুর, বর্তমান বাসস্থান উত্তরা, ঢাকা। তিনি মূলতঃ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে লেখালেখি করে থাকেন। এ ধারায় কবিতা ভিত্তিক সাইটের ভেতর রয়েছে বাংলা কবিতা, কবিতা ক্লাব, কবিতা ইবারয়ারি, গল্প কবিতা, বাংলার কবিতা ইত্যাদি এবং ব্লগের ভেতর সাম

অমর একুশে বইমেলা ২০১৬ ইং - নিসর্গ কাব্য সংকলন

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক ঝাক নবীন ও প্রবীণ কবিদের সম্মিলিত কাব্য প্রয়াস ঢাকা অমর একুশে বইমেলা ২০১৬ ইং এ প্রকাশিতব্য - নিসর্গ কাব্য সংকলন । এই সংকলনে স্থান পেয়েছে কবি জীবনানন্দ দাশ, জসীম উদদীন, শামসুর রাহমান, শক্তি চট্টোপাধ্যায়, সেলিম আল দীনের মত কবিদের অপ্রকাশিত/অগ্রন্থিত কবিতা । এই সঙ্কলনকে আরও সমৃদ্ধ করেছে হেলাল হাফিজ এবং মোহাম্মদ রফিউজ্জামানের মত কবিদের কবিতাসহ নবীন ও পরিশ্রুতিশীল কবিদের নির্বাচিত কিছু কবিতা । এই সংকলনের উদ্যোক্তা " গল্প লেখা প্রতিযোগিতা " নামে ঢাবি ও বুয়েটের ছাত্রসহ কয়েকজন সাহিত্য প্রেমিক মানুষের দ্বারা পরিচালিত একটি ফেসবুক ভিত্তিক সাহিত্য গ্রুপ । গল্প দিয়ে এই গ্রুপের শুরু ও পরিচিতি হলেও গ্রুপটি সফলভাবে গল্পের সীমানা ছাড়িয়ে পা রেখেছে কবিতার সৃজনশীল ভুবনেও । গত বইমেলার বিসর্গ গল্প সংকলনের দ্বিতীয় সংকলনের সাথে সাথে এবার বইমেলায় এই গ্রুপের ব্যানারে প্রকাশিত হচ্ছে নিসর্গ কাব্য সঙ্কলন । "নিসর্গ কাব্য সংকলন"-এ অন্তর্ভুক্ত হয়েছে আমার "কোন এক জনান্তিকে" কবিতাটি ।

"কোন এক জনান্তিকে" আমার লেখা প্রিয় কবিতাগুলোর অন্যতম । এই লেখাটি ইতিপূর্বে এই সাহিত্য গ্রুপের কবিতা ইভেন্টে প্রথম পুরষ্কার পেয়ে আমাকে সন্মানিত করেছিল । বাংলা কবিতা ছাড়াও জনপ্রিয় ওয়েব ম্যাগ অন্যনিষাদেও প্রকাশিত হয়েছিল এই লেখাটি । এই শুভ মুহূর্তে আমি ভালোবাসা জানাই এই প্রকাশনার সাথে জড়িত সেইসব মেধাবী ও নিরলস মানুষকে যাদের উদ্যমে সুদীর্ঘ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বারো হাজারের বেশী সদস্যের গ্রুপ থেকে সেরা কবিতাগুলোকে এই সংকলনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে । অভিনন্দন, যাদের লেখা স্থান পেলো এই মলাটে ।

যারা বই মেলায় যাবেন চাইলে বইটি একটু নেড়েচেড়ে দেখতে পারেন......
তবে একটু সাবধানে, এই সংকলনের কবিতারা কিন্তু জীবন্ত ...
ভালো লেগে গেলে কিনতে চাইলেও কোন নিষেধ নেই ...
''নিসর্গ কাব্য সংকলন''
প্রকাশনী- সাহিত্য বিকাশ
স্টল নং- ৪৫৫-৪৫৬
প্রচ্ছদ- রাজিবুর রহমান রোমেল
সন্মানী - ১৩৫ টাকা ।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×