somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাসান ইমতি
হাসান ইমতির জন্মস্থান ফরিদপুর, বর্তমান বাসস্থান উত্তরা, ঢাকা। তিনি মূলতঃ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে লেখালেখি করে থাকেন। এ ধারায় কবিতা ভিত্তিক সাইটের ভেতর রয়েছে বাংলা কবিতা, কবিতা ক্লাব, কবিতা ইবারয়ারি, গল্প কবিতা, বাংলার কবিতা ইত্যাদি এবং ব্লগের ভেতর সাম

নামকরণ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটা বিশেষ শহরের নাম আমি দিয়েছিলাম “পিছুটান”,
না সে নামহীন অনাথ কোন পরিত্যক্ত লোকালয় নয়,
সে আমার আবিষ্কৃত কোন কড়কড়ে নতুন সভ্যতাও নয়,
সে জনাকীর্ণ জনপদের নিজের চালু একটা নামও ছিল,
শহরের এই নতুন করে নামকরণের ইতিহাস অবশ্য
আমি আর সেই শহর ছাড়া আর কেউই জানে না,
কেন এই শহরের নাম "পিছুটান", অন্য কিছু কেন নয়,
অথবা আমি কি অধিকারে এ শহরের নাম দিতে পারি
সেসব কথা আর কারো জানার কোন প্রয়োজন নেই
এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, একান্তই ব্যাক্তিগত ।

আমি একটি প্রমত্তা নদীর নাম দিয়েছিলাম “অনুরণন”
এ নদীটি মানচিত্রের কাগুজে হিসাবে আমার সম্পত্তি নয়,
তার একটি প্রচলিত নাম থাকা সত্ত্বেও তাকে নতুন করে
আরেকটি নাম দেবার অধিকার শুধু একা আমারই আছে,
আর কেউ না জানুক, এই বাগদান নদীটি ঠিক জানে,
রূপসী নারীর হাসির মত জলে ঢেউ তুলে সে বলেছিল,
আচ্ছা বলত, আমি কি করে জানি যে তুমি আমাকে
এই নামটিই দেবে, অন্য কোন নাম নয়, নয়, নয় ?
আমাকে এ প্রশ্নের উত্তরও দিতে হয়নি যেভাবে সে জানে
নাম অনুরণন সেভাবেই জানে কারণ, জানে সমর্পণের নিয়তি ।

আমি একটি ছিমছাম নারীর নাম দিয়েছিলাম “উপনিবেশ”,
এই নামকরণের গোপন ব্যাকরণ আর কেউ জানে না,
তাহলে হয়তো এ নিয়ে বেঁধে যেত আরেকটি লঙ্কাকাণ্ড,
জন্মসুত্রে বাবা হয়তো মেয়েটির নাম দিয়েছিল “সুকন্যা”
সমুদ্রগামী পুরুষ হয়তো তার নাম দিতে চেয়েছিল “নদী”
প্রেমের কবি হয়তো তার নাম দিতে চেয়েছিল “বিরহ”
পুরুষতান্ত্রিক সমাজ হয়তো তার নাম দিয়েছিল “বিসর্জন”,
এতো কিছু সত্ত্বেও এই মেয়েটির নাম কেন “উপনিবেশ” ?
কেন “সুকন্যা”, “নদী”, “বিরহ” বা “বিসর্জন” সত্যি নয় ?
সে আরেক ব্যক্তিগত বিস্ময়, উত্তর জানে সাম্রাজ্যবাদী হৃদয় ।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:২৪
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় চূড়ায়

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই জুন, ২০২৬ রাত ১০:৫০

পাহাড় চূড়ায়
সাইফুল ইসলাম সাঈফ

সে এখন পাহাড় চূড়ায়
স্বপ্ন ছোঁয়া বিজয়ী!
চোখে দেখা প্রথম উল্লসিত
একটি পণ্য বিক্রয় করে হাজার টাকা-
লাভ করে কী যে খুশি!
কিন্তু এখন তার মাসে আয় কোটি
তবুও সে হয় না তৃপ্ত... ...বাকিটুকু পড়ুন

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

×