

-আফা আপনি কি কাওরে ভালোবাসেন ?
সুফিয়া প্রশ্ন করে জেরিনকে । সে জেরিনদের বাসায় নতুন এসেছে। মেয়েটা একটু বেশি কথা বলে। সব কাজের লোক গুলোরই বেশি কথা বলার একটা বাতিক থাকে । কারনে অকারনে কথা বলে। সুফিয়াও ব্যাতিক্রম না। কিন্তু এই মেয়েটির একটু বেশি স্পর্ধা । জেরিন ধমক লাগায় তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য।
-তোমাকে যে কাজ করতে ডেকেছি ,সেই কাজ কর। আমার মাথা প্রচন্ড ব্যাথা করছে। মাথা টিপে দাও ।
-আফা আপনি যাকে ভালোবাসেন তার নাম মিরন । ছেলেটা বেশি সুবিধার না ।
জেরিন অবাক হয়। এই মেয়ে মিরনের নাম জানলো কিভাবে !! তাদের ফ্যামিলি অনেক রক্ষনশীল। প্রেম ভালোবাসা পছন্দ না কারো । তাই সে চুপেচাপে প্রায় এক বছর ধরে মিরনের সাথে প্রেম করে গেছে । কাক পক্ষীও টের পায়নি। এই মেয়ে নিশ্চই তার মোবাইল থেকে দেখেছে মিরনের নাম। কিন্তু তার স্মার্ট ফোন তো সব সময় লক্ করা থাকে । আর ফোন আসলে ও বুঝবে না কেউ । অন্য নাম দিয়ে সে মিরনের নাম সেভ করেছে ।
-আফা আমি মাইনসের গোপন কথা কইতে পারি ।
-তুমি কি সবার গোপন কথাই বলতে পারো। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে জেরিন।
-না আফা যাদের চুল ধরি , চুলে হাত দেই তাদের কথাই বলতে পারি ।
-হুম
-আফা মিরন লোকটার মাথায় দিস্টাব আছে ।
-দেখ সুফিয়া কোন লোক সম্পর্কে না জেনে খারাপ মন্বব্য করতে হয় না ।
-আফা মিরন আপনাকে মেরে ফেলবে ।
-সুফিয়া তুমি আমার রুম থেকে এখন বের হও। তোমার ফালতু কথা শুনতে ভালো লাগছে না।
-আফা আপনের আমার কথা বিশ্বাস হচ্ছেনা । মিরন ভাই একটু পর আপনাকে একটা মেসেজ দিবে। সে আপনাকে তার বাসায় যাওয়ার জন্য বলবে ।
-শোন সুফিয়া । মিরন কোন দিন তার বাসার কথা আমার সাথে আলোচনা করেনি। তার সাথে কথা বলে মনে হয়েছে সে তার ফ্যামিলির উপরে ফেডআপ । তাই আমি কখনও এই বিষয়ে জানতেও চাইনি। তার বাসা কোথায় সেটাই জানি না । আর বাসায় নিয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না।
-আফা সে আপনাকে যাইতে কইলেও, আপনি যাবেন না । আমি মরে গেলেও আপনাকে যাইতে দিমু না ।
-তুমি এখন যাও । আমাকে একা থাকতে দাও। তার সাথে গত পনের দিন ধরে যোগাযোগ নেই। মোবাইল অফ। লোকটা বেচে আছে না মরে গেছে সেটাই জানি না। কোন সমস্যায় পড়েছে নিশ্চই । আগে কখনো এমন করেনি। এমনিতেই ওর জন্য চিন্তায় আছি। কি হয়েছে। আর তুমি উল্টা পাল্টা বকতেছ ।আমাকে মেসেজ দেবে না সে ।
জেরিন সুফিয়াকে বের করে দেয় রুম থেকে । দরজা আটকিয়ে বিছানায় শুয়েছে। মাথাটা প্রচন্ড ধরেছে । এমন সময় একটা মেসেজ আসে , মুঠোফোনে । মিরনের মেসেজ । নতুন বাসা নিয়েছে সে । বাসায় নিয়ে যাবে জেরিন কে ।
জেরিন অবাক হয়।মিরনকে খারাপ ছেলে ভাবতে কষ্ট হচ্ছে।এমন হতে পারে না মিরন ।সে মিরনের মেসেজটা ডিলেট করে দেয় । মিরনের সব মেসেজ যেগুলো এত দিন যত্ন করে সেভ করে রেখেছিল একটা একটা করে ডিলেট করে...। তার কান্না পাচ্ছে খুব ... হাউ মাউ করে কাদে , অসহায়ের কান্না...............।।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



