
এক লোক মানবিক আবেদন জানিয়ে একটা পোষ্ট দিল। রক্ত লাগবে ।২ ঘন্টা পরে ৩০ লাইক আর ৪ টা কমেন্ট।
কমেন্ট গুলো নিম্ন রূপ
## সেই রকম এক্টিভ। রিকোয়েস্ট দিলে সাথে সাথে একসেপ্ট।
## এক্টিভ লাইকার। এড মি।
## আপনি কি জানতে চান বুড়ি গংগা নদী থেকে কিভাবে ধরা হল নীল তিমি। মফিজ্জা নিজের বানানো গাড়িতে ঘুরে আসলেন চাঁদ থেকে। তাহলে এখন ই নিচের পেজে লাইক দিন। ( চাঁদ আসলে একটা রেস্টুরেন্ট এর নাম)
## ঘরে বসে আয় করুন ৫০০ টাকা প্রতিদিন।বিস্তারিত নিম্ন লিংক এ।
ছ্যাচড়া সব জমানায় ছিল এবং থাকবে। কিন্তু গুলিস্তান, ফার্মগেট এর এই ক্যানভ্যাসার প্রজাতি আজ ফেসবুকে ও তাদের পসরা সাজিয়ে বসেছে। এর ফলে গুলিস্তান, ফার্মগেট থেকে ক্যানভ্যাসার প্রজাতি বিলুপ্ত প্রায়।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



