somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্ধি বিচ্ছেদ

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৫ সালের কোনো এক ডিসেম্বারের কথা...বার্ষিক ক্রিড়া প্রতিযগিতার হিট এ সে স্কুলের মাঠে আর আমি মাঠের বাইরে ব্যাপক কান্না কাটি... কারন তাকে ছাড়া বাসায় যাই কিভাবে ....তার ব্যাগ এ আমার টিফিন , আমার হাতে দুটি ছাতা এবং আমার ব্যাগ এ তার তোলা কিছু নাম না জানা হলুদ ফুল , বাসায় গিয়া সেগুলি যে ভাগ করার কথা!

হায় ! জীবন আজ নিজেই ভাগ হয়ে গ্যাছে ..... সেই ভাগ আর করা হয়নি।

আমি , মা , বাবা & আরো অনেকে অপেক্ষা করে ছিলাম কখন সে ভর্তি পরিক্ষা দিয়া করোনেশন স্কুলের থেকে বের হবে .... পরিক্ষা শেষ হলো , "ইলিশ মাছ কোথায় পওয়া যায় ?" ..... সে লিখে এসেছে .... "বাজারে" ..... আমরা বুঝে ফেললাম এরকম চটপটে student কে ই তো করোনেশন স্কুলের দরকার ..... ফলাফল ঠিক তাই ।

"I have a pet cat" ... মানে "আমার একটা পেট কাটা বিড়াল আছে"..... expert আমি ই তো তাকে এটা মানে করে দিয়াছিলাম.....হায় ! আজকে কত মানুষ কত প্রশ্ন করে ...তার মত translation আর কেউ জানতে চায় না !

তার একটা অস্পষ্ট ধারনা ছিলো , কিডনি infection হলে মানুষ বাঁচে না , আর আমাদের স্পষ্ট বিশ্বাস ছিল , সৃষ্টিকর্তা Angel দের কে ধরণীতে পাঠান তার বিশেষ বার্তা বাহক হিসাবে ..... আমরা আজো তাই ই বিশ্বাস করি।

তার বান্ধবিরা জানতো , তাদেরকে দেখার জন্য করোনেশন স্কুলের সামনে আমি রিক্সায় বসে থাকতাম , হায় ! এক সাথে বাসায় যাওয়ার পথে যদি টিফিন খাবার হিসাবটা না মেলে , সবই তো তাহলে মাটি .....

জীবনের কত না মেলা হিসাব না মিলিয়েই সে অদৃশ্য হয়ে গেলো কাচ এ ঘেরা immigration এর প্রবেশ দ্বার দিয়ে,সাথে শুধু একটা ট্রলি , পঁচিশ কেজির ওজনে কি সব সম্পর্ক , সব মায়ার বন্ধন , সব পাওয়া না পাওয়া , সব না ঝরা অশ্রু , সব উপহার বয়ে নিয়ে জাওয়া সম্ভব ? হয়তো যে গ্যাছে , সেই জানে ।

একটা প্যাকেটে করে নিজের শিকড় সহ আমি যখন eaagle এর বাস এ করে প্রথম বারের মত খুলনা ছাড়ি , বাস ভর্তি মানুষ এর মত আমিও বিহ্বল হয়ে পড়েছিলাম তার চোখের পানির ধারায়,সেটা দশ বছর আগের কথা , কি জানি , হয়ত প্রতিটা বিদায়ই শেষ হয় চোখের জলের অব্যাক্ত ভাষায়।

হাজারো উপহারের ভিড়ে আমি আজো তার দেওয়া পাঞ্জাবি পরে ঘুরে বেড়াই ঈদের দিনে , আমার মা বারে বারেই আন্য ঘরে চলে জান তার ফোন আসলে ....ঘুরে ফিরেই তার প্রিয় ফিরনি আর সেমাই চলে আসে আলোচনায়...."কেমন আছিস ?" এর পর বাবা আর কোনো কথা খুজে পান না ..... আমি শুধু হা হু করি তার পাহার ঘেরা নতুন বাড়ি , USB ফোন আর সী বীচ এর গল্প শুনে , আর হা হা করে হাসি , পাছে ধরা না পড়ে যাই।

শতকিয়া শেখার সময় একটা বর্ণ ছিল শুন্য। জীবনের প্রতি পদে পদে এই "শুন্যতা"র দিকে ফিরে যেতে হবে , জানলে হয়তো স্কুল ছেড়ে পালাতাম।আজ আর পালানোর উপায় নাই , তাইতো হাজারো শুন্যতার মাঝে তিলে তিলে তিলোত্তমা গড়ার চেষ্টায় বাদুরের মত ঝুলে ঝুলে বয়ে বেড়াই জীবন। আশার অতীত উচ্চতা নিয়ে সে ফিরে আসুক , আমাদের সবার মাঝে , আমাদের চেনা সুরভি হয়ে।

৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×