
আমার মেয়ে নুসাইবা
বাংলাদেশ-ইন্ডিয়া খেলা শুরুর আগে আমার মেয়ে নুসাইবাকে জিজ্ঞাস করলাম, মা বলতো আজ কে জিতবে ? বাংলাদেশ নাকি ইন্ডিয়া ? মেয়ে বলল, বাবা ইন্ডিয়া ! আমি আহত হলাম। ধমক দিয়া আবার জিজ্ঞাস করলাম ঠিক করে বল কে জিতবে । মেয়ে আমার মন খারাপ করে বলল বাংলাদেশ ! কিন্তু ঠিকই ইন্ডিয়া জিতল ।
এরপর বাংলাদেশ-আরব আমিরাতের খেলার আগে আবার জিজ্ঞাস করলাম, মা বলতো আজ কে জিতবে ? বাংলাদেশ নাকি আরব আমিরাত ? মেয়ে বলল, বাবা বাংলাদেশ । খুব খুশি হলাম। বাংলাদেশ জিতল । বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলাড় দিন বলল বাংলাদেশ জিতবে ,বাংলাদেশ জিতল । আমার ধারণা , মেয়ে ভয় পেয়ে এখন শুধু বাংলাদেশ,বাংলাদেশ করছে আর বাংলাদেশও ঠিকই জিতে যাচ্ছে । হাহাহা.।.।.।আজও OFFICE থেকে বাসায় গিয়ে জিজ্ঞাস করবো , মা বলতো আজ কে জিতবে ? বাংলাদেশ নাকি পাকিস্তান ? সবাই দোয়া করবেন আজ ও যেন ধারাবাহিকতা বজায় রাখে । বাংলাদেশ , বাংলাদেশ ।। ( বি। দ্রঃ - ছোটদের ধমক দিবেন না, আমি আস্তে দিয়া ছিলাম)।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


