somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাসান জাকির ৭১৭১
আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

খাউক, ঐ বেচারাই খাউক............আমরা না অয় নাই পেলাম।

২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিকসা অলারে কম দি আর লাভ কি?
জায়গামত দাক্তার কিন্তু বসি আছে। খালি দেখবি আর টাকা.....খালি দেখবি আর টাকা।
খাউক, ঐ বেচারাই খাউক............আমরা না অয় নাই পেলাম।

জনৈক স্থানীয় প্রভাবশালী লোক রিকসা থেকে নেমে রিকসা ভাড়া কম দেয়ার পর বেশ কিছুক্ষণ তর্ক করার পরেও রিকসাওয়ালার ভাষায় ন্যায্য ভাড়া না দিয়েই চলে গেলেন। অতঃপর রিকসা নিয়ে চলে যেতে যেতে রিকসাওয়ালার অভিব্যক্তির প্রকাশ।
নির্দিষ্ট গন্তব্য শেষে রিকসাওয়ালা ও যাত্রীর মাঝে ভাড়া নিয়ে মতবিরোধ, তর্ক-বিতর্ক, ঝগড়া এমনকি গায়ে হাত তোলার মত ঘটনাও অনেক ঘটে। ব্যাক্তিগত ভাবেও এমন ঘটনার মুখোমুখি অনেকবার হয়েছি বা চোখের সামনেই ঘটতে দেখেছি। যা কখনই কাম্য নয়।
এক্ষেত্রে দোষ হয়ত উভয়পক্ষেরই থাকে, তবে আমি ব্যাক্তিগত ভাবে সর্বদাই যাত্রীর দোষ দেই। ছোট শহর বা মফস্বলে অনেক যাত্রী যেমন রিকসাওয়ালাদের সঠিক ভাড়া দেয়ার ক্ষেত্রে নিজের প্রভাব দেখান, তেমনি বড় শহরেও অনেক যাত্রী আছেন যারা অন্য কোথাও না পারলেও রিকসাওয়ালাদের সাথে ন্যায্য ভাড়া দেয়ার বেলায় বাৎচিৎ করেন, এমনকি গায়ে হাত তুলতেও দ্বিধা করেন না।
তবে সবচেয়ে বেশি যেটা ঘটে তা হল- রিকশায় ওঠার পূর্বেই ভাড়া ঠিক করে না নিলে গন্তব্য শেষে নানা অজুহাতে রিকশাওয়ালারা বাড়তি ভাড়া এমনকি কখনো কখনো ২/৩ গুন বেশি ভাড়া চেয়ে বসে। শুধু চেয়েই বসে না, কোন কোন রিকসাওয়ালার কথা-বার্তা, মন্তব্য বা ভাব-ভঙ্গি এমন থাকে যে- নিজেকে ঠিক রাখা কঠিন হয়। তবুও আত্মসম্মান রক্ষার্থে শেষ পর্যন্ত তার দাবীকৃত বাড়তি ভাড়াই দিতে হয়। অথবা উপরোক্ত মন্তব্য বা বদদোয়া প্রাপ্য থাকে।
এসব বিরুপ পরিস্থিতি এড়াতে যা করা যেতে পারে-
** অফিস বা কাজের প্রয়োজনে বের হবার ক্ষেত্রে একটু সময় নিয়ে আগেই বের হই।
** খুব বেশি তাড়া বা জরুরী প্রয়োজন না থাকলে কাছাকাছি রাস্তাটুকু হেটেই যাই, এতে অনেক লাভ।
** রিকশায় যদি উঠতেই হয়, তবে অবশ্যই আগে ভাড়া মিটিয়ে নেই।
** গন্তব্য যত কাছেই হোক, তা রিকসাওয়ালাকে বলে ভাড়াটাও বলে নেই।
** যেসব রিকসাওয়ালা বলে- ভাড়া যা তাই দিয়েন। তাদের বেলায়ই বরং আতিরিক্ত সাবধানতা দরকার। এরাই বেশি ঝামেলা করে অথবা সে নতুন, আসলেই ভাড়া জানেনা। তাকে অবশ্যই সুনির্দিষ্ট দুরত্ব ও ভাড়া বলে তারপর রিকসায় চড়তে হবে।
** এর কোনটাই যদি সম্ভব না হয় তবে রিকসাওয়ালার দাবীকৃত ভাড়া দিয়েই বরং দ্রুত কেটে পরি। তাতে সময়, সম্মানসহ আরো অনেক কিছুই বাচবে।


ধন্যবাদ সবাইকে।
ভাল থাকবেন।।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×