মানুষের সেবা করার মত মহান ব্রত নিয়েই একজন ছাত্র/ছাত্রী ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। বাবা-মা ও সেই স্বপ্ন নিয়েই অপেক্ষা করে, ছেলে মেয়ে ডাক্তার হলে তাদেরকে নিয়ে গর্ব করে।
মানুষের বিপদের ভরসাস্থল, দুঃসময়ের সবচেয়ে নির্ভরযোগ্য স্থানটি হল ডাক্তার!
কিন্তু, অত্যন্ত দুঃখের সাথে, হতাশার সাথে বলতে হয়- এদেশের অধিকাংশ ডাক্তারগণ কতটা মানুষ সেটা প্রশ্ন নয়! বরং শুধুমাত্র নিজেদের স্বার্থে তারা কতটা অমানুষ হতে পারে তার প্রমাণ তারা বারবার দিচ্ছেন!
শুধু চট্টগ্রামে শিশু রাইফার মৃত্যু কিংবা ডাক্তারের হাতে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হওয়াই নয়, বিভিন্ন ইস্যুতে চিকিৎসা সেবা বন্ধ রেখে রোগীদের জিম্মি করে স্বার্থ আদায় সহ এধরনের বর্বরোচিত ঘটনা তারা প্রতিনিয়তই ঘটিয়ে চলেছেন।
এখনে ২/১ জন ব্যতিক্রম যে নেই তা নয়। ব্যক্তিগতভাবেও ২/১ জন আদর্শ ডাক্তারকে চিনি, যাদের জন্য শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। কিন্তু তা সংখ্যায় খুবই নগন্য ও বিরল।
দেশের প্রতিটি সাধারণ জনগণের জীবন মৃত্যুর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন ডাক্তারগণ। তাই তাদের কাছে প্রত্যাশার চাপটাও হয়ত অনেক বেশি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যাশা ও প্রাপ্তির পার্থক্য অনেক।
তবুও আমরা সবাইকে শ্রদ্ধা করতে চাই, বিপদে নির্ভর করতে চাই, ভালবাসতে চাই, প্রাণ খুলে দোয়া করতে চাই। সন্তানকে ডাক্তার হবার স্বপ্ন দেখাতে চাই।
আশাকরি সবার সঠিক বোধশক্তি জাগ্রত হবে, সুদিন আসবে ইনশাআল্লাহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



