দেশের শ্রেষ্ঠ সন্তানেরা দীর্ঘ ৯ মাস বর্বর পাকিস্তানিদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ করেছে। দীর্ঘ সংগ্রাম আর অনেক ত্যাগের বিনিময়ে জন্ম লাভ করেছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
দেশ হিসেবে পাকিস্তান যেহেতু এদেশের জন্মই চায়নি তাই জন্মগত ভাবেই তারা বাংলাদেশ বিরোধী। আজ অবধি ইস্যু যাই হোক তারা এদেশ বিরোধী অবস্থানে। এটা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখেনা।
সমস্যা হল তাদের এদেশে রেখে যাওয়া কিছু প্রজন্ম যাদেরকে অনেকে "পাঙালী" বা "বাংপাকি" বলে। যদিও এটাকে তারা গালি হিসেবে নয়, বরং সম্মানজনক উপাধি হিসেবেই দেখে। আর তাদের কিছু এদেশীয় পেইড এজেন্ট। এসব পাদা ( পাকি দালাল) দের মধ্যে আবার অনেকেই এক্সট্রা পেমেন্ট পেলে আদা ( আমেরিকার দালাল) হিসেবেও কাজ করে। যেহেতু তাদের স্বার্থ অভিন্ন।
যারাই দেশের পক্ষে কথা বলবে, কিংবা যাদের বক্তব্য এদের বিপক্ষে যাবে তাদেরকেই এরা ভাদা ( ভারতীয় দালাল) বলে অভিহিত করবে। অবশ্য এদেশে কিছু ভাদা যে নেই তা নয়। যারা নিজের দেশের আগে প্রতিবেশী দেশের স্বার্থ চিন্তা করে।
দেশের যে কোন সংকট কালীন মূহুর্তে এই দুই শ্রেণীর তৎপরতা একটু বেশি দেখা যায়, বিশেষ করে মিডিয়ায়।
টিভি চ্যানেল কিংবা সোসাল মিডিয়ায় এদের উপস্থিতি আশংকাজনক হারে বেড়ে চলেছে।
এমন বাস্তবতায় প্রতিটি দেশপ্রেমিক বাদা ( বাংলাদেশের দালাল) কেই অনেক বেশি সতর্কতা অবলম্বন খুব জরুরি। এইসব পাদা/আদা/ভাদা দের কর্মকাণ্ড বিশেষ ভাবে নজর রাখতে হবে।
মনে রাখতে হবে- ইস্যু যাই হোক সবার আগে বাংলাদেশের স্বার্থ। এক্ষেত্রে কোন ছাড় নয়।
(রিপোস্ট- ঈষৎ সংশোধিত)
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



