somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাসান জাকির ৭১৭১
আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

সাদা মিথ্যা (White Lies)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা ছোট্ট ফুটফুটে শিশুটিকে পরম মমতায় কোলে তুলে নেয় এক নিঃসন্তান দম্পতি। সকল আবেগ দিয়ে স্নেহ- ভালবাসায় দিনে দিনে বড় করে তোলে শিশুটিকে। আধুনিক সকল সুযোগ সুবিধা দিয়ে তাকে মানুষ করতে তাদের কোন চেষ্টার কমতি ছিল না। একমাত্র সন্তানকে ঘিরে বাবা-মায়ের অনেক স্বপ্ন, অনেক আশা। একসময় সে বড় হয়, উচ্চ শিক্ষা লাভ করে, প্রতিষ্ঠিত হয়।

কিন্তু চারপাশের মানুষগুলোর কাছ থেকে সে নানা অনাকাঙ্খিত মন্তব্য ও কথাবার্তা শুনে ভগ্ন হৃদয়ে একদিন সাহস করে বাবা-মায়ের মুখোমুখি হয়। অশ্রুসিক্ত বদনে জানতে চায় তার জন্ম পরিচয়।

মা অবাক দৃষ্টিতে সন্তানের মুখপানে চেয়ে রয়। হঠাৎ সারা শরীরে একটা ঝাকুনি দিয়ে শক্ত ভাষায় চিৎকার করে বলে উঠে- সারা পৃথিবীর মানুষ কে কি বলল তা তোর আর আমার কাছে মূখ্য বিষয় নয়। তুই আমার সন্তান এটাই তোর একমাত্র পরিচয়। হ্যা, আমিই তোকে পেটে ধরেছি, আমার বুকের দুধ খাইয়েই তোকে বড় করেছি, আমার বুকেই তোকে ঘুম পাড়িয়েছি। নিজের সকল সত্বাকে বিসর্জন দিয়ে, সকল আদর- ভালবাসা দিয়ে অনেক কষ্টে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তুই আমার সন্তান। হ্যা, তুই আমার সন্তান। তোর আর কিছু জানার প্রয়োজন আছে?

সন্তান কাঁদতে কাঁদতে ছোট্ট শিশুর মতই মায়ের কোলে মুখ লুকায়। মা পরম মমতায় তাকে বুকে টেনে নিয়ে আঁচল দিয়ে অশ্রু মুছে দেয়।
সন্তানটিও আমৃত্যু বাবা-মাকে শ্রদ্ধা-ভালবাসায় বুকে আগলে রাখে।

নোট- কিছু মিথ্যা সত্যের চেয়েও শক্তিশালী!

বিয়ের পরেও স্ত্রী তার আগের প্রেমিকের সাথে সম্পর্ক রক্ষা করে চলছে। মাঝে-মাঝে তারা গোপনে দেখাও করে।
স্বামী তার স্ত্রীকে খুব ভালবাসে। সে বেচারা সব জানে, দু-একবার দুর থেকে নিজের চোখে দেখেছেও। তবুও সে তার স্ত্রীকে কিছুই বলে না, কিছুই বুঝতে দেয় না। বরং সে তার স্ত্রীকে আগের চেয়েও বেশি ভালবাসে, বেশি সময় দেয়, আরো বেশি কেয়ার করে, যত্ন নেয়, তার সকল চাওয়া তৎক্ষণাৎ পুরণ করতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে চেষ্টা করে, ছুটির দিনে তাকে নিয়ে বেড়াতে যায়, তার পছন্দের খাবার খাওয়ায়। নিজের সকল আবেগ- ভালবাসা দিয়ে স্ত্রীকে বুকের মাঝে আগলে রাখে।

একসময় স্ত্রী তার ভুল বুঝতে পেরে খুব অনুতপ্ত হয়।
স্বামীর ভালবাসায় সিক্ত হয়ে সকল দ্বিধা-দ্বন্ধ ভুলে, মন থেকে সকল অতীত মুছে ফেলে পরম মমতায় স্বামীর বুকে নিজেকে সর্বান্তকরণে সপে দেয়। স্বামীকে শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে বলে- ভালবাসি। শুধু তোমাকে ভালবাসার জন্যই আমার জন্ম হয়েছে।
তারা এখন সবচেয়ে সুখি দম্পতি।

পুনশ্চ- কিছু মিথ্যা জীবনকে সুন্দর করে।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজয়ী

লিখেছেন সাইফুলসাইফসাই, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিজয়ী
সাইফুল ইসলাম সাঈফ

বিজয়ী কখনো কখনো হেরে যায়
হঠাৎ কেউ টপকে যায় তাকে
সেরা সবসময় সেরা থাকে না
পরাজিত হয়ে সে কাঁদে, ভেঙে পড়ে।
জয়লাভ প্রায় প্রত্যেকে আনন্দিত করে
আর হার প্রায় প্রত্যেকে দুখি করে।
আমরা কেউ... ...বাকিটুকু পড়ুন

শিল্প ও সাহিত্যের নবজাগরণ: যুগপৎ আন্দোলন এবং মৌলিকতার স্বরূপ।

লিখেছেন এম ডি মুসা, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২



সভ্যতার বিকাশ, সমাজের রূপান্তর এবং মানুষের আত্মিক উৎকর্ষ সাধনে শিল্প ও সাহিত্য এক অবিনাশী চালিকাশক্তি। একটি জাতির মননশীলতা কেমন হবে, তার নৈতিক ভিত্তি কতটা দৃঢ় তা নির্ভর করে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×