ঘুম কাহিনী
২৯ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার বাবুটার (প্রকৃত অর্থে, বিবি) বয়স এখন প্রায় দু মাস। ওর প্রতিটি দিন কাটছে অদ্ভুত বৈচিত্র্যে। একেকটা দিনে যেন পার হচ্ছে একেকটা বছর।
প্রথম এক মাস বাবু ইংরেজি সময়ে চলত। বেলা বারোটার সময় ঘুম পড়তো আর রাত বারোটার সময় উঠে পড়তো। উনি আবার জেগে থাকা অবস্থায় বিনোদনের কিছু না পেলে বিরক্ত হন। কাজেই রাতভর ওনার জন্য প্রচুর বিনোদন।
একমাস বয়স হলে বাবুর সময়সূচীর পরিবর্তন ঘটলো। এবার ইংরেজির পরিবর্তে আরবি সময়। মাগরিবের আযান পড়তে না পড়তেই উনি ঘুম আর ফজরের আযান দিতে না দিতেই একেবারে সজাগ। তাও ভাল, আমার না হয় একটু ভোরে ওঠার অভ্যাস হোক।
ইদানিং, বাবু বিশ্বকাপ সূচী অনুসারে চলছেন। আমার সাথে গভীর রাতে ঘুমাতে যান আর দেরি করে সকালে ওঠেন। আহ......।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১০ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন