somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কল্পগল্প: ফারাও

৩০ শে আগস্ট, ২০১০ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইজিপ্টোলজিস্ট লি ইয়ং তাঁর অফিসে কাজ করছেন, তাঁর সেলফোনটা বেজে উঠলো। তার ছেলেবেলার বন্ধু রবি মূর।
'কি খবর বন্ধু বহুদিন পর? চলে এসো আমি অফিসেই আছি।'

দুই বন্ধুর বহু দিন পর দেখা। দুজনই ব্যস্ত, একজন গবেষনায়, অন্যজন শোবিজ নিয়ে। দুজনই এখনো অবিবাহিত।

'বন্ধু তোমাকে তো টিভিতে ছাড়া আজকাল দেখাই যায় না। আমিও শিগগিরি এমন একটা কিছু করতে যাচ্ছি যাতে তুমিও এবার আমাকে টিভিতে দেখতে পাবে।' বললেন লি।

'নতুন কোনো গবেষনা?'

'হ্যা, সেরকমই বলতে পারো। কিছু অদ্ভুত ব্যাপার মেলাতে চেষ্টা করছি। পিরামিড শ্রমিকদের কথা কি কখনো ভেবেছো?'

'কিছুদিন আগে কোথায় যেন শুনলাম, পিরামিড শ্রমিকেরা নাকি ক্রীতদাস ছিলো না, স্বাধীন শ্রমিক ছিল?' রবি স্মৃতিচারণ করলেন।

লি উত্তেজিত। 'এই ব্যাপারটা কি তোমার কাছে অদ্ভুত মনে হয় না, এই স্বাধীন শ্রমিকেরা কিভাবে এত পরিশ্রমের কাজ করত? গিজায় ফারাও সম্রাট খুফুর পিরামিড গড়তে আশি বছর ধরে ত্রিশ হাজার শ্রমিক দিনরাত খেটেছিল। এই সব শ্রমিকেরা আলাদা গ্রামে থাকতো, সেইসব গ্রামে দরজি থেকে বেকারি সবই ছিলো। এইসব শ্রমিকেরা নিজেদের বলতো 'খুফুর বন্ধু'। তাদের ধারনা ছিলো সম্রাট তাদের সুখ দুঃখের খোঁজ রাখেন, তাদেরকে বিপদে আপদে রক্ষা করেন। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেও তারা ছিলো সুখী। দুর্ঘটনায় পঙ্গু শ্রমিকদেরকেও কাজ করতে দেখা যেত। অন্তত তাদের কংকালগুলো দেখে তাই মনে হয়।

'আজকাল তো অনেক গবেষনাই বলছে শারিরীক শ্রমের সাথে মানসিক প্রশান্তির সম্পর্ক আছে।'

' ব্যায়ামের ক্ষেত্রে সেটা হতে পারে কিন্তু নগন্য মজুরিতে রাত দিন পাথর টানার মত কঠোর পরিশ্রমের ক্ষেত্রে একথা কতটুকু সত্য তা নিয়ে আমার সন্দেহ আছে। এতো মানুষকে কিভাবে এ কাজে রাজি করানো হতো সেটাও একটা চিন্তার বিষয়।'

'এরমানে তুমি কি বলতে চাইছো?'

লি অন্যমনষ্কভাবে বলেই চলেছেন। 'অনেক পূরাতন কাহিনীতেই শোনা যায় ফারাওদের মোহিনী ক্ষমতার কথা, তারা ছিলো ঈশ্বরের মত। কখনো তাদের বলা হতো সূর্য দেবতার রক্ষা কর্তা, কখনো বলা হতো পাতালের দেবতা। দেবতার কথার অবাধ্য হবার ক্ষমতা ছিলো না কারো।

মিশরের শেষ সম্রাট ক্লিওপেট্রার আকর্ষনী ক্ষমতার কথা তো সবাই জানে। সিনেমাতে তাঁকে যেমন সুন্দরী হিসাবে দেখানো হয় তেমন তিনি মোটেও ছিলেন না। যেসব পুরাতন মুদ্রা আর প্রতিকৃতি আমাদের হাতে এসেছে তা দেখে তাকে মোটেও সুন্দরী বলা যায় না। বাকানো নাক আর ভাঙা চোয়ালে তাকে সাদামাঠই মনে হয়। অথচ তার রূপেই নাকি দেশ ছেড়েছিলেন মার্ক এন্টোনিও। আর অযথা যুদ্ধে জড়িয়েছিলেন জুলিয়াস সিজার।'

'তুমি কি বলতে চাইছো? তাদের মমি নিয়েই তো তোমরা গবেষনা করছো?' রবি অধৈর্য হয়ে উঠেছেন।

'শারিরীক গঠনে তাদের সাথে মানুষের কোনো অমিল নেই। কিন্তু মানসিক গঠনে বিস্তর ফারাক। কেন তারা নিজেদের দেবতা ভাবতো! কেন তারা তাদের দেহাবশেষের উপর পিরামিড তৈরি করতো! এসব কি ভবিষ্যতের মানুষদের জন্য কোনো ইঙ্গিত?'

'তারমানে, তারমানে.....'

উত্তেজিত রবির মুখের কথা কেড়ে নিলেন লি।

'হ্যা, ঠিক ভেবেছো। ফারাওদের মানষিক ক্ষমতা ছিল। মানুষের মন নিয়ন্ত্রনের ক্ষমতা, মন চালনা করার ক্ষমতা।

ওরা ছিলো মেন্টালিস্ট।'
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৫৭
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×