somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটা ঠিক মুভি রিভিউ নয়-৪

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রায় ২৫০০০০ কিডন্যাপিং এর ঘটনা ঘটে।এর প্রায় সত্তুর শতাংশের বয়স ৬-১৮ বছরের মদ্ধে।দৈনিক সংখ্যাটা প্রায় ২০ জন*।অনেক না পাওয়া আর বঞ্চনার আমাদের এই দেশেও এই সংখ্যা গুলো চমকে ওঠার মত।
উপরের তথ্য গুলো আমি জেনেছি ২০১৫ সালে মুক্তি পাওয়া Room মুভি টা দেখার পর কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে যেয়ে।২০১৫ সালের এই মুভিটী্ সেরা অভিনেত্রীর অস্কার,চারটা অস্কার নমিনেশন সহ জিতে নেয় অনেকগুলো পুরষ্কার।
মুভির শুরুতেই এক অল্পবয়স্ক মা আর তার পাচ বছর বয়সী ছেলে কে দেখা যায়।মা এবং ছেলে মিলে একটা বার্থডে কেক তৈরী করে যেটা দিয়ে তারা ছেলেটির অর্থাৎ জ্যাক এর পঞ্চম জন্মদিন পালন করবে। সাস্পেন্সের শুরু হয় যখন জ্যাক এর মা এক টূকরো কেক ওল্ড নিক এর জন্য রেখে দেয়।কিন্তু কে এই ওল্ড নিক?
একটা স্টোর রুম,একটা স্কাই লাইট সেটিং আর মাত্র দুজন অভিনয় শিল্পীর মাদ্ধমে যে এত সুন্দর ভাবে একটা গল্প বলা যায় সেটা এই মূভিটা না দেখলে বিশ্বাস হত না।বন্দিদশা থেকে মা ও ছেলের মুক্তি আমাকেও ছুয়ে গেছিলো,(ইনফ্যাক্ট এই দৃশে এসে আমি আমার অজান্তেই শোয়া থেকে উঠে দারিয়েছিলাম) B-)) B-)) ।আগেই বলেছি এই মুভিটি সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছে তাই ''মা'' চরিত্র টিতে অভিনয় করা ব্রি লারসেনের প্রশংসা করা বাতুলতা,তবে জ্যাক চরিত্রে অভিনয় করা জ্যাকব ট্রেম্বলি রিতিমত তাক লাগিয়ে দিয়েছে।
রুমের বাইরেও যে একটা মস্তবড় পৃথিবী আছে, সেখানকার সব কিছুই যে আলাদা সেটা জ্যাক নিজের মত করে আবিষ্কার করে,জিবনে প্রথমবার কুকুর দেখা কিংবা চুল কাটার অভিজ্ঞতা প্রথমবার শপিং করতে যাওয়ার এক্সপ্রেশন গুলো এক কথায় পারফেক্ট ছিলো,মুক্তির আনন্দে আত্মহারা তার মা যখন তার কাছ থেকে অনেকটাই দূরে সরে যায় তখন জ্যাক এর বিষন্নতা আপনাকেও ছুয়ে যাবে।মুভির শেষ সংলাপটাই এই মুভির এসেন্স।
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/hasibulhasan007/hasibulhasan007-1522695131-ffa8f70_xlarge.jpgতথ্যসুত্র Federal Bureau of Investigation; National Crime Information Center; U.S. Justice Dept.; Vanished Children's Alliance; Redbook, February 1998; State of Washington's Office of the Attorney General; United States Department of Justice, Office of Juvenile Justice Delinquency Prevention Juvenile Justice Bulletin, June 2000
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

×