somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতির পাটিসাপটা (তৈমূর স্যার) :) :)

১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজকে চুপি চুপি
লিখব কথা যার
তিনি আমাদের প্রিয়
তৈমূর (লং) স্যার।

পরিচয় পর্ব ছাড়া
বাকিটুকু বলা ভার
তিনি ছিলেন ১/২ এর
ইংলিশ টিচার।

মাথায় দারুন টাক
ক্ষুদ্র নয় হাসি
ইংলিশে নিতেন ক্লাস
ইংলিশেই কাশি। :|

ক্লাস নিতেন তিনি
ছিল ওয়েস্টার্ন সেন্ট,
আর ক্লাসের উপস্থিতি ছিল
হানড্রেড পারসেন্ট।

টেবিলের উপর বসতেন তিনি
হাতে কফির মগ
হাসি খুশি মুখ তার
আমাদের মুখ ব্লক। /:)

পড়ানোর টপিক ছিল
"টু হিজ কয় মিসট্রেস"
প্রেমের কাব্য উহা
রসের নাইরে শেষ। ;)

রসিয়া রসিয়া পড়ান তিনি
প্রেমের মটরশুটি
ক্লাসের ভিতর আমরা সবাই
হাসিয়া লুটোপুটি। B-)

সেথায় প্রেমিক অপেক্ষা করিবে
হাজার বছর ধরি
বুঝল না হায় ২০ বছর পরেই
প্রেমিকা হইবে বুড়ি। B-)

মড়ার পরেও থাকবে সে
প্রেমের অপেক্ষায়
মড়ার পর আর প্রেম থাকে না
বুঝল না সে হায়! X(

এরপর "জুয়েলারী"
প্রেমের জটিল ছলাকলা
বিশাল একখান গল্প
যাবে না অল্পে বলা। :|

তবে দারুন পড়ানো স্যারের
মজা পেয়েছিলাম বেশ
মজেছিলাম এতই বেশি
এখনো রয়েছে রেশ।

-------এবার স্মৃতির পাটিসাপটা থেকে দুটি মজার মালাই-------

একদিন রিকশা ডাকতে গিয়ে স্যার
ইংরেজিতে বলেন যাইতে (ভুলে বলেছেন)
বেকুব rickshaw puller! চাইয়াই রইল শুধু
পারল না কিছু কইতে। :|

একদিন স্যার ক্লাসে এসে বলেন
smoker আছ কে? কে?
হাত তুলল কয়েকজন
বাকিরা রইল মাথা বেঁকে।
বললেন স্যার যারা লুকিয়ে খায়
they are really thief
real smoker তারাই
যারা খায় gold leaf. :P

স্যার এর নামে লং ছিল না
তৈমূর ছিল শুধু
লং আসিয়া লেজ হইল
সেটা আমাদেরই যাদু। :P

আমার প্রিয় স্যার তিনি
স্মৃতি একঝাঁক
দুষ্টুমিটা আজকের মত
এখানেই তোলা থাক। :)
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×