চাচা সিগারেট টা ফেলে রিক্সা টা চালান না । চরম বিরক্তি নিয়ে চাচা মিয়া সিগারেট টা ফেলে দিয়ে রিক্সা চালাচ্ছে । চাচা মিয়ার সিগারেট এর জন্য খারাপ লাগছে , তবুও কিছু করার নাই , ভাবছি নামার সময় তাকে সিগারেট এর দাম টা দিয়ে যাবো । তার সাথে যে আজ প্রথম দেখা কতে যাচ্ছি । প্রথম দিন ই যদি আমার গায়ে সিগারেট এর গন্ধ থাকে তো কেমন কথা হয় । আমি যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকেই এই দিন টির জন্য অপেক্ষা করেছি । ছোটো বেলায় বাড়ির জানলায় , স্কুলের বারান্দায় দাড়িয়ে আমি অগুন্তি বার দেখেছি দৃশ্য টা , হাসি মুখে রিক্সায় পার হয়ে যাওয়া মানুষ গুলো । নিজেকে তখন বড় একা লাগত । ছোটো বেলায় দিদা আমাকে বলেছিল পুরুষ মানুষের কাঁদতে হয় না । তাই তখন আমার পুরুষত্ব এর পরীক্ষা দিতে অনেক কষ্টে আটকেছি চোখের জল। তবুও ঝাপসা হয়ে গেছে দৃষ্টি ।
ঠিক ১০.৩০ এ আমাকে যেতে বলেছে সে স্টার রেস্টুরেন্ট এ , ফোনে কথা বলে , অনেক অনুরোধ করে আজ তার দেখা পাচ্ছি আমি । আজ হেকে ৫ দিন আগে যেদিন তার কণ্ঠ প্রথম বার ফোনে শুনি কি যে অদ্ভুত অনুভুতি হয়েছিল আমার ভিতর, উফফ বলে বঝাতে পারবো না , ফোন রেখে সত্যি সত্যি পুরুষত্তের অহঙ্কার ত্যাগ করে আমি কেদেদিয়ে ছিলাম বাচ্চা দের মত করে । মা সত্যি এটা তুমি ছিলে ?
ভাইজান আইসা গেছি তো , নামেন । আমি সম্বিত ফিরে পেলাম । নিজের পা দুটোকে অনেক ভারি লাগছে , নামলাম রিক্সা হতে । রেস্টুরেন্ট এর ভিতর ঢুকলাম সব থেকে কোনার টেবিলে এ সে বসে আছে , আমার দৃষ্টি আজ আবার ঝাপসা হয়ে আসছে , হুম্ম পুরুষ মানুষের কাঁদতে হয় না । আমি চোখের জল লুকোলাম শার্টের হাতায় ।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


