somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভুত অবন্তির ভালোবাসা ।

১৭ ই জুন, ২০১৩ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওই কথা বলো না কেন , কি ভাবো ?
স্বপ্ন দেখি।
আমার পাশে বসে বসে বুঝি জেগে জেগে স্বপ্ন দেখা যায় ?
হুম তুমি জানো না ?
না জানতাম না , আজ জানলাম ।
তো কি স্বপ্ন দেখলে এতক্ষণ ?
দেখলাম তুমি একটা নীল শাড়ি পরে ,এক সুদর্শন এর হাত ধরে , দাড়িয়ে আছো সাগরের পারে ।
সাগরের জল এসে আছড়ে পরছে তোমার পায়ে ।
তবে তোমার চোখে পানি ।
আচ্ছা তোমার আমাকে কাঁদাতে খুব ভালো লাগে তাইনা ?
না তো ?
তবে কেন এসব অদ্ভুত কথা বানিয়ে বানিয়ে বল , তুমি জানো না আমি তোমাকে কতো টা ভালবাসি ।
আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না।
প্লিজ অর্ণব এমন কথা বোল না ।
ওকে আর বল্লাম না ।
কি হ্যাপ্পি ।
হুম অনেককককক ...........................।
অবন্তি, অর্ণব হাত টা আরো শক্ত করে ধরে মাথা রাখল অর্ণব এর কাধে ।

এভাবে অবন্তি আর অর্ণব এর ভালোই চলছিল ,
অর্ণব এর আজগুবি কথাবাত্রা সাথে ভীষণ আবেগি অবন্তির প্রেম এর জোয়ারে আলোড়িত হতে লাগলো ইট কাঠের এই ঢাকা , যদিও তা অর্ণব ,অবন্তি আর অর্ণব এর কিছু বন্ধু ছাড়া তেমন কেউ জানতো না সে আলোড়ন এর কথা ।
দিনগুলো কাটছিল স্বপ্নের মতো , তাদের দুরন্ত প্রেম , বাতাসে সিস দিয়ে এগিয়ে যেতে লাগলো ,সামনের পথে ।

অর্ণব।
হুম ,বল ।
আমাকে একটু দেশের বাইরে যেতে হবে ।
কেন , আম্মুর রুটিন চেকআপ করাতে হবে ।
কই যাবা ,সিঙ্গাপুর ।
ফিরবে কয়দিন পর ?
১৫ দিন এর ভিতর এই ফিরব ।
কবে যাচ্ছ ?
সামনের মাসের ১২ তারিখ ।
আচ্ছা সিঙ্গাপুর থেকে আসার সময় তোমার জন্য কি নিয়ে আসব ?
এক কৌটা সিঙ্গাপুর এর বাতাস ।
বাতাস দিয়ে তুমি কি করবা ?
আমি তো আর সিঙ্গাপুর যেতে পারবো না , ওই বাতাসে নিশ্বাস নিয়ে অনুভব করবো , সিঙ্গাপুর কে ।
পাগল একটা ।


কালকে অবন্তির ফ্লাইট , কেমন জানি হাহাকার কাজ করছে , অর্ণব এর মনে , কিন্তু কেন এমন হচ্ছে , সে নিজে বুজতে পারছে না , আবার সে এই কথা তা অবন্তিকেও বলতেও পারছে না , তাহলে অবন্তি হয়তো যেতে চাইবে না , অথবা গিয়েও মন খারাপ করে থাকবে ।
১২ তারিখ রাত অবন্তি উরে চলে গেল , ফাঁকা ছাদে বসে বসে রাতের আকাশে অর্ণব প্লেন দেখছে , আর ভাবছে এইটাতেই হয়তো অবন্তি যাচ্ছে ।

অর্ণব আর অবন্তির প্রেম হয়েছিল ফেসবুকে , এই কয়েক মাস হোল ঢাকা তে অনার্স পরতে এসেছে মফস্যলের অর্ণব। অর্ণব ফেসবুক এর স্ট্যাটাস এ কবিতা লিখত , বন্ধুরা তা ছাইপাঁশ ছাড়া আর কিছু ভাবত না ।
আর একটা মেয়ে সেই ছাইপাঁশ খুব মনোযোগ দিয়ে পড়ত , আর সে হল অবন্তি ।
ইংলিশ মিডিয়ামের পরা অবন্তি যে কিভাবে এই সব কবিতা বুঝত অর্ণব তা আজ ও বুঝতে পারে নাই ।
তারপর ফেসবুক এ কথা , অনেক কথা , তারপর দেখা , অবশেষ এ প্রেম ।
ছন্ন ছাড়া অর্ণব এর জীবনে , ষোড়শী অবন্তির আগমন ।

১৬ দিন হয়ে গেল , অবন্তির দেখা নেই , না কোন টেক্সট না ফোন কল ।
অস্তিরতার ভিতর দিয়ে দিন গুলো পার হচ্ছে , অর্ণব এর , ১৮ তম দিনে অর্ণব এর নামে একটা চিঠি আসলো , সিঙ্গাপুর থেকে ,
প্রিয় অর্ণব
কেমন আছো , আমি জানি তুমি ভালো নেই । তবুও চিঠি লিখছি বলে এটা জিগ্যেস করলাম ।
আমি এখন তোমার থেকে , অনেক দূরে , সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটাল এর বেডে বসে আছি , জানলা দিয়ে পড়ন্ত সূর্যের আলো এসে পরছে আমার বিছানায় ।
আমি এখানে আমার মায়ের চেক আপের জন্য আসি নি , আমি এসেছি আমার শেষ দিন গুলো পার করতে । আমার ব্লাড ক্যান্সার ।কি অনেক আশ্চর্য হলে তাই না , কিন্তু এটাই সত্যি।
নিজেকে অনেক ছোট লাগছে আজ । আমি আমার একেকিত্ত কে কাটাবার জন্য তোমাকে ব্যবহার করেছি । আমি ফান করতে করতে কখন যে তোমার প্রেমে পরে গেছি আমি তা নিজেও জানি না । প্রেমে পরে গেছি বললে হয়তো ভুল হবে আমি তোমার দুরন্ত প্রেমে হাবুডুবু খাচ্ছি , তোমার দুরন্ত প্রেম কখন যেন আমাকে , ভুলিয়ে দিয়েছিল আমি আর বেশিদিন বাঁচবো না ।জানো যখন তোমার হাত ধরে আমি বসে থাকতাম তখন আমার কেন জানি মনে হত আমার কিছুই হয় নাই , ডাক্তার গুলো শুধু শুধুই মিথ্যা বলে । আমার এই অদ্ভুত জীবনের সব থেকে সুন্দর সময় ছিল তোমার সাথে কাটানো এই চার মাস । গত বার যখন আমি সিঙ্গাপুর থেকে আসি ডাক্তার বলেছিল আমি হয়তো আর ৬ মাস বাচতে পারি , তখনি সিদ্ধান্ত নেই আমার এই লাস্ট দিন গুলো আমি আমার মতো বাঁচবো । আর তোমার সাথে আমি আমার সেই বাঁচা টা বেচেছি । আমি আসলে অনেক স্বার্থপর এর মতো কাজ করেছি , তাইনা ?
আমি জানি আমি এসব কথা তোমার সামনে দাড়িয়ে বলতে পারতাম না , তাই চোরের মতো তোমার কাছ থেকে আমার এই পালিয়ে আসা ।
আমি রোজ তোমার পাশে বসে বসে তোমার অদ্ভুত সব গল্প শুনতাম যখন তখন খুব বেশি আর কিছু দিন বাচতে ইচ্ছে করত ।
ভাবতাম এই ছেলেটা বানিয়ে বানিয়ে কি দারুন গল্প বলে আচ্ছা আমি যখন থাকবো না তখনও কি ও এভাবে আমার আর ওর গল্প টা বলবে , কারো কাছে ?

ভালো থেকো ।
অবন্তি
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×