গতকাল রাতে পৃথিবীর সবটুকু জোছনা
নেমে এসেছিলো আমাদের বারান্দায়
এলোমেলো হাঁটছিলো খালি পায়
তুমি আমি শুধু ডুবেছিলাম কবিতায় !!
গতকাল রাতে হাত ছুঁয়ে হাতে
জোছনার দল নীল-সাদা জল
ছবি হয়ে যায়
আমাদের বারান্দায়।
তুমি আমি শুধু ডুবেছিলাম কবিতায় !!
গতকাল রাতে বাতাসের সাথে
জমেছিল গান মান-অভিমান
ফুল হয়ে যায়
আমাদের বারান্দায়।
তুমি আমি শুধু ডুবেছিলাম কবিতায় !!
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১২ দুপুর ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


