somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যা ব্রিফ হিস্টোরি অব গন্ধ!!!

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উঁহু, কি গন্ধ... অথবা আহ কি ঘ্রাণ। এইরকম শব্দ আমি আপনি আমাদের জীবনে কত সহস্রবার বলেছি তার ইয়াত্তা নেই। কি রহস্য লুকিয়ে আছে এই গন্ধ বা ঘ্রাণের পেছনে তা কখনো তেমন করে ভাবিনি আগে। দুই সপ্তাহ আগের ঘটনা। অফিসের এক কলিগ ওয়াসরুম থেকে এসে বলল, “নাড়ি-ভুঁড়ি বের হয়ে যাচ্ছে ভাই.........”। কি ঘটনা, কি বৃত্তান্ত জিজ্ঞাসা করতে করতে টের পেলাম একটা মৃদু বিকট গন্ধ নাকে আসছে। ব্যাপার কি? ব্যাপার হল আমাদের অফিসের ক্লিনার ময়লার বিন হতে সব ময়লা একটা বড় ড্রাম আকৃতির ক্যারিয়ারে করে নীচে নিয়ে যাওয়ার সময় এই গন্ধ ওয়াশ রুমে ছড়িয়েছে। কিন্তু আমাদের ওয়ার্ক ষ্টেশন ওয়াসরুম হতে অনেক ভেতরে আর সম্পূর্ণ এয়ার টাইট, তাই সেখান হতে এখানে গন্ধ???

কাহিনী মাথার উপর দিয়ে গেল। তখন হঠাৎ মনে পড়ল ছোট বেলার একটি ঘটনা, ফুটবল লীগ দেখতে ঢাকা স্টেডিয়ামে যেতাম তখন, স্কুলের শেষের দিকের ঘটনা। একদিন খেলা দেখে বাসায় ফিরে জামা-কাপড় ছাড়লাম। রাতের খাওয়া শেষে মা ডেকে নিলেন আড়ালে, ছোখ পাকিয়ে জিজ্ঞাসা করলেন, “ছি খোকন! তুই এই বয়সে সিগারেট খাচ্ছিস...” বলেই এক চড়। আমিতো পুরোই বোকা বনে গেলাম। পরে জানলাম আমার জামায় সিগারেটের গন্ধ ছিল সেই চড়ের রহস্য। কিন্তু আমিতো সিগারেট খাই নাই! পরে ছোট মামার মাধ্যমে আমি এবং বাসার সবাই জানতে পেড়েছিলাম যে সিগারেটের গন্ধ আশেপাশের মানুষের জামাকাপড় এমন কি শরীরেও ছড়িয়ে পরে। একটা কথা? ছোট মামা কি তবে সিগারেট খেতো!

যাক এবার আসল কথায় আসি। সেদিন অফিসের কলিগকে এই ঘটনা বললাম, একইভাবে তার শরীরে বয়ে গন্ধ আমাদের ওয়ার্ক ষ্টেশন পর্যন্ত পৌঁছেছে। পাশে থেকে আরেক সহকর্মী বলে উঠলো যত্তসব আজগুবি কথা! মাইন্ড খাইলাম, শুরু হল স্টাডি, “অ্যা ব্রিফ হিস্টোরি অব গন্ধ?”।

আমাদের পঞ্চইন্দ্রিয় – চক্ষু, কর্ণ, জিহ্বা, নাক আর ত্বক। সাইন্সের স্টুডেন্ট হিসেবে এইচ.এস.সি.’র গণ্ডি পেরোনোর আগেই দর্শন, শ্রবণ আর ত্বকের স্পর্শানুভূতি সম্পর্কে জানা ছিল। কিন্তু কখনো ঘ্রাণ আর স্বাদ নিয়ে তেমন ভাবি নাই। তো কি পেলাম স্টাডি হতে? আসুন জেনে নেই।
ঘ্রাণ একটা রাসায়নিক অনুভূতি যা chemoreceptors নামক কোষ দ্বারা সঞ্চালিত হয়। যখন আমরা কোন গন্ধ/ঘ্রাণ পাই, নাকে অবস্থিত chemoreceptors কোষ তা চিহ্নিত করে এবং একটি বৈদ্যুতিক সিগন্যাল প্রেরণ করে আমাদের মস্তিষ্কে। মস্তিষ্ক তখন তা বিশ্লেষণ করে নির্দিষ্টভাবে স্মৃতির আধারে জমা করে রাখে ভবিষ্যৎ অনুভূতির সাড়া দেয়ার লক্ষে। কিন্তু কথা হল, গন্ধ আসলে কি? মূলত গন্ধ বহন করে একধরনের কণা, এই কণাগুলোকে সাধারণত odorants বলা হয়। সাধারণত যে সকল দ্রব্য সহজে গ্যাসে রূপান্তর করা যায়, সে সকল দ্রব্য হতে এই কণা বাতাসের দ্বারা প্রবাহিত হয়ে আমাদের নাকে এসে ঘ্রাণের অনুভূতি জাগায়। আর একারণে ইস্পাত জাতীয় দ্রব্যে সাধারণত গন্ধ পাওয়া যায় না। আরও বিস্তারিত জানতে ক্লিক করুন।

আমার এই অর্জিত জ্ঞান যখন আমার সেই সহকর্মীকে বললাম, সে খুব মজা পেল। আর পাশের থেকে ঐ সহকর্মী বলল, যত্তসব আজগুবি কথা! :P :P :P
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×