somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুরিস্ট নাকি ট্র্যাভেলার

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



“আরে দোস্ত তুইতো পুরাই টুরিস্ট হয়ে গেলি!” বেশ কিছুদিন ধরে অনেক বন্ধুবান্ধব আমাকে এই কথাটি বলেছে। শুধু কি বন্ধুরা? আত্মীয় বা পরিবার-পরিজন পর্যন্ত এই প্রশ্ন করেছে। ইদানীং এই প্রশ্ন কিছুটা কমেছে দেশে বিরাজমান রাজনৈতিক সুশৃঙ্খলার কারনে! তো যা বলছিলাম, বন্ধুদের এই কমেন্টের প্রতিউত্তরে আমি বলতাম, “আমি কি টুরিস্ট নাকি ব্যাটা? আমিতো এমনি এমনি বেড়াই, ছুটির দিনগুলোকে কাজে লাগাই”।

হঠাৎ একদিন কোন এক প্রসঙ্গে আলোচনা হল আমার মত যারা এমনি এমনি ঘুরতে পছন্দ করে তারা তাহলে কি? আমিতো টুরিস্ট না, আবার ট্র্যাভেলারও না। কারন ট্র্যাভেলার মানে আমার চোখে ভেসে উঠে কলম্বাস, ভাস্কো-দা-গামা, চার্লস ডারউইন, ক্যাপ্টেন জেমস কুক প্রভৃতির নাম। পরলাম এক আজব ধাঁধায়, আমি তবে কি বলতো?

টুরিস্ট আসলে কারা? টুরিস্ট হচ্ছে আমার মত সাধারণ মানুষেরা যারা অবকাশ যাপন আর সাথে বিনোদনের জন্য ছুটিতে ঘুরতে বেড়োই। টুরিস্টদের সাথে থাকে কাঁধে ঝুলানো ক্যামেরা, জামা কাপড়ে ফিটফাট-কেতারদুস্তর। বেড়ানোর জায়গাগুলো হয় বিখ্যাত সব স্থান অথবা স্থাপনা। টুরিস্টরা তাদের নির্দিষ্ট সময়ের ফ্রেমে বন্দী হয়ে একটি সীমাবদ্ধ গণ্ডীতে আনন্দ খুঁজে বেড়ায়। এরা ফিটফাট বাবু সেজে স্থান অথবা স্থাপনা’র সামনে পোজ দিয়ে ছবি তুলতে ব্যাস্ত থাকে ভ্রমণের স্মৃতিচিহ্ন (নাকি প্রমাণ) ধরে রাখতে। টুরিস্টরা ব্যাস্ত থাকে ভালো মানের হোটেলে থাকা, আরামদায়ক যানে ভ্রমণ আর সাথে সুস্বাদু লোভনীয় মুখরোচক খাবারের স্বাদ নেয়ায়। আচ্ছা এইটুকু পড়ে আপনি কি নিজেকে অপমানিতবোধ করছেন? কারণ আপনি এগুলো করে থাকেন কিন্তু এগুলো আপনার ভ্রমণের মুখ্য উদ্দেশ্য কখনো থাকেনা। কিন্তু বাস্তব হল এতে অপমানিত বা মন খারাপ হওয়ার কিছু নাই। আমজনতা আমরা সবাই টুরিস্টই। তাহলে ট্রাভেলার কারা?

বেড়াতে গিয়ে যারা টুরিস্টদের থেকে দূরে পালিয়ে যান, তারাই ট্রাভেলার! ভাই এটা আমার নিজস্ব কথা নয়, “ট্রাভেলার না টুরিস্ট” এই বিতর্কের রথী-মহারথীদের বক্তব্য। ট্রাভেলার আসলে ঘর ছেড়ে বেড়িয়ে পড়ে... অজানাকে জানার আশায়... নতুন কিছু দেখার নেশায়। ট্রাভেলাররা যুগে যুগে খুঁজে ফিরেছে পৃথিবীর অপার সব সৌন্দর্যর রূপসুধা। টুরিস্টরা যেখানে থেমে গিয়ে ফিরতি পথ ধরেছে, সেখান থেকে ট্রাভেলাররা যাত্রা শুরু করে। নতুনকে জানা, দেখা আর শেখার নেশায় পথ ধরে ছুটে চলে হেথা হতে সেথায়। তারা শুধু স্থান আর স্থাপনা’র খোঁজে ছুটে চলেনা, তারা ছুটে বেড়ায় কালচার থেকে কালচারে, শিক্ষা-সংস্কৃতি-সভ্যতা’কে জানার নেশায়।

ট্রাভেলার আর টুরিস্টদের পার্থক্য করতে গিয়ে TravelVice.com এ Craig Heimburger বলেন, “টুরিস্টরা যেখানে বেড়াতে গিয়ে টয়লেট টিস্যু পাওয়ার আশা করে, ট্র্যাভেলাররা সেখানে নিজেদের উপায়ে কাজ সমাধা করে”।
এইসব জেনে কার না মন খারাপ হয়? আমারতো কান্না পাচ্ছে। আমি টিস্যু খুঁজি না... ;)।

আমার টুরিস্ট কাম ট্র্যাভেলার হইতে মুঞ্চায়। কেম্নে কি করবাম?

আসেন একটু দেখি ট্র্যাভেল হওয়ার জন্য আমরা টুরিস্টরা কি করিতে পারি?ঃ

১. ট্র্যাভেলার সবসময় যে কোন পরিস্থিতিতে নিজের মত করে খাপ খাইয়ে নেয়। একজন টুরিস্ট প্ল্যান মোতাবেক ঘুরে বেড়ায়, কিন্তু ট্র্যাভেলারের স্বাতন্ত্র্য হল সে প্রতিনিয়ত প্ল্যান আপডেট করতে থাকে সময়ের দাবী মেনে।

২. টুরিস্ট মাত্রই যে কাজটি বেশী করে তা হল, সব দর্শনীয় স্থান কাভার করতে হবে, তাই মিনিট পাঁচেকের জন্য হলেও সেখানে যেতে হবেই। কিন্তু একজন ট্র্যাভেলারের কাছে স্থান বা স্থাপনার কাভারেজ সংখ্যা মুখ্য নয়। মুখ্য সেগুলোর পরিপূর্ণ রূপসুধা পান করতে সক্ষম হওয়া।

৩. ছোট ছোট সেই সব বিষয়ে লক্ষ্য করা যা সাধারণত চোখ এড়িয়ে যায়।

৪. পায়ে হেটে অথবা সাইকেলে বা লোকাল পরিবহণে করে ভ্রমণের স্থানের চারিপাশ, লোকালয়, জনবসতি ঘুরে দেখা।

৫. খুব বিখ্যাত নয়, সচরাচর কেউ তেমন একটা বেড়াতে যায় না এমন জায়গাগুলোতে ভ্রমণে বের হওয়া।

৬. ভ্রমণকালীন সময়ে আরামপ্রিয়তা ত্যাগ করা।

আরও অনেক কিছুই থাকতে পারে ট্র্যাভেলারদের গোত্রভুক্ত হওয়ার জন্য করনীয় হিসেবে। কিন্তু আমি বোধহয় কখনো ট্র্যাভেলার হতে পারবো না। তাতে কি? ট্র্যাভেলার হোন অথবা টুরিস্ট, ভ্রমণের সময়টা উপভোগ করুন, স্মরণীয় করে রাখুন কর্মব্যাস্তময় জীবনের জ্বালানী সরবরাহ করার জন্য।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৪ রাত ৯:৪১
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×